খেলা

রিয়ালের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক: লা লিগায় মায়োর্কাকে নিয়ে রীতিমত ছেলেখেলা করলো রিয়াল মাদ্রিদ। মার্কো অ্যাসেনসিও এর হ্যাটট্রিকে মায়োর্কাকে ৬-১ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচে এক গোল করে রিয়ালের রেকর্ডে নাম ওঠান ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমা। ক্লাবের হয়ে তিনি করেছেন ২০০ গোল।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই দুর্দান্ত রিয়াল। ম্যাচের তৃতীয় মিনিটে মায়োর্কার রক্ষণের ভুলে গোল দেন বেনজেমা। ২৪ মিনিটে দলটি পেয়ে যায় দ্বিতীয় গোলও। রদ্রিগো গোয়েজের শট ঠেকিয়ে দিলেও অ্যাসেনসিওর চেষ্টা রুখতে পারেননি মায়োর্কা গোলরক্ষক।

পরের মিনিটেই অবশ্য এক গোল শোধ দেয় মায়োর্কা। ২৯ মিনিটে আবার ব্যবধান বাড়ান আসেনসিও। ৩-১ স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় দু'দল।

৫৫ মিনিটে আবারও বেনজেমার পাস, আবারও অ্যাসেনসিওর গোল, তাতে হ্যাটট্রিকটাও হয়ে যায় রিয়াল মাদ্রিদ তারকার। এর ফলে চার বছর পর রিয়ালের হয়ে নতুন কেউ হ্যাটট্রিকের খাতায় নাম লেখান। এর আগে ২০১৭ সালে আলভারো মোরাতার কল্যাণে নতুন কোনো ফরোয়ার্ডের হ্যাটট্রিক পেয়েছিলো রিয়াল।

৭৮ মিনিটে ব্যবধানটা আরও বাড়ান বেনজেমা। তাতে লা লিগায় ২০০তম গোলের মাইলফলকও ছুঁয়ে ফেলেন তিনি। এর মিনিট ছয়েক পর ইসকোও গোল পেয়ে যান। ভিনিসিয়াসের পাস থেকে সহজ এক গোল করেন তিনি। রিয়াল মাঠ ছাড়ে ৬-১ গোলের বড় জয় নিয়ে।

এখন পর্যন্ত ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা