খেলা

সেরা ফর্মের ধারেকাছে নেই মেসি জানালেন কোচ

স্পোর্টস ডেস্ক: সবার অপেক্ষা শেষ। লিওনেল মেসি প্রথম ম্যাচটা খেলে ফেলেছেন পিএসজির জার্সি গায়ে চড়িয়ে। বহুল আকাঙ্ক্ষিত এই অভিষেকে অবশ্য চিরচেনা ফর্মে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক।

পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোও মেনে নিচ্ছেন বিষয়টা। তবে তিনি আশাবাদী, আন্তর্জাতিক ফুটবলের বিরতির পরেই দেখা মিলবে তার দুর্ধর্ষ রূপের।

তবে মেসি চেনা ফর্মে না থাকলেও কোচ পচেত্তিনোর দল অবশ্য ভালোভাবেই জয়টা তুলে নিয়েছে। কিলিয়ান এমবাপের জোড়া গোলে বেশ স্বাচ্ছন্দ্যেই হারিয়েছে রেঁসকে।

এমনিই তারকাখচিত দল, তাই তাদের ওপর প্রত্যাশাটাও স্বাভাবিকের চেয়ে একটু বেশিই।

তবে কোচ পচেত্তিনো জানালেন, সেই প্রত্যাশাটা মেটাতে আরও সময় দরকার তার। বললেন, ‘চিন্তা করবেন না, তাদেরকে একসঙ্গে দেখতে আরও সময় প্রয়োজন। মৌসুম তো সবে শুরু!’

অভিষেকে স্বাভাবিক ছন্দটা দেখাতে পারেননি মেসি। বিষয়টা চোখে পড়েছে পিএসজি কোচেরও। বললেন, ‘লিও এখনো সেরা ফর্মের কাছাকাছিও নেই, বরং তা থেকে অনেক দূরে।

তবে সে ভালোভাবে অনুশীলন করছে এবং আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরে সপ্তাহ দুয়েকের মধ্যে পুরো ফিট হয়ে যাবে বলে আশা করছি। তার কাছে আমাদের অনেক আশা।’

তবে চিরচেনা রূপ যেমন, গোল করা, করানো, কিংবা গড়ে দেওয়া; তার কোনোটিই করতে না পারলেও মেসির অভিষেকটা নেহায়েতই অগুরুত্বপূর্ণ নয় আর্জেন্টাইন এই কোচের কাছে।

সাবেক বার্সা অধিনায়কের পারফর্ম্যান্স সম্পর্কে তার মূল্যায়ন, ‘কোচ হিসেবে পরিস্থিতিগুলোকে বিশ্লেষণ করাটা আমাদের দায়িত্ব। লিওর ৩০ মিনিট গুরুত্বপূর্ণ ছিল। অনেক দিন ধরে সে অনুশীলনে নামেনি। তার ফর্মটাকে ফিরে পাওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে।’

পিএসজির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে মেসির সেরা ফর্মে থাকাটাও বেশ জরুরী।

কোচ পচেত্তিনোর কণ্ঠেও ঝরে পড়ল বিষয়টা, ‘তার সেরাটা দেখতে তো মুখিয়ে আছি আমরাও। তবে ওর অভিষেকটা হয়ে গেছে, আমার ভালোই লাগছে এজন্য।

ওর জন্যও এটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। ও ভালোই খেলেছে, বলে প্রথম ছোঁয়া থেকেই সে দলের মধ্যে একটা শান্তির ভাব নিয়ে এসেছে। সে খুশি ছিল, দলের সঙ্গে ভালোভাবেই মিশে গেছে সে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা