খেলা

মোস্তাফিজদের মতো হতে চান কিউই পেসার

ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু ১ সেপ্টেম্বর থেকে। সেই সিরিজে ভালো কিছু করার লক্ষ্যে কিউইরা মগ্ন অস্ট্রেলিয়া সিরিজে।

সেই সিরিজে মোস্তাফিজ, সাকিব, নাসুমের বলে কেন বিধ্বস্ত হয়েছে অসিরা তার চুলচেরা বিশ্লেষণ করছেন তারা। পাশাপাশি মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডের মতো গতি তারকারা কেন মিরপুরের উইকেটে সেভাবে সাফল্য পাননি তা নিয়ে ভাবছেন কিউইরা।

এসব তথ্য বিশ্লেষণে কিউই পেসার বেন সিয়ার্স জানিয়েছেন, মিরপুরের উইকেটে গতিকে পুঁজি করতে চান না। তিনি মোস্তাফিজের মতো স্মার্ট ক্রিকেট খেলতে চান।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দিয়েই আন্তর্জাতিকে অভিষেক ঘটতে যাচ্ছে ২৩ বছর বয়স পেসার বেন সিয়ার্সের।

সরাসরি মোস্তাফিজের নাম না নিয়ে বেন সিয়ার্সে বলেন, আপনি অবশ্যই চাইবেন জোরের ওপর বল করতে। কিন্তু বাংলাদেশের উইকেট ভিন্ন ধরনের। এখানে গতিময় বলগুলো বেশি মার খাচ্ছে। তাই গতির সঙ্গে আপনাকে আরও স্মার্ট হতে হবে। নেটে করা প্রথম বলগুলো এমন যে ব্যাটসম্যান বাউন্ডারি হাঁকাবে। কখন কীভাবে বল করতে হবে, এটা বের করতে হবে, বৈচিত্র্য ধরে রাখতে হবে। এখানে অফ কাটার সহায়ক হতে পারে। সব কিছুর মিশ্রণে বোলিং করতে হবে।

নিজের অভিষেক নিয়ে বেন সিয়ার্স বলেন, অভিষেক হলে দারুণ হবে। দেশে খেলা হলে হয়তো আমি ১৫তম বোলার থাকতাম। এই সিরিজে মূল খেলোয়াড়রা নেই। এখানে আমার জন্য দারুণ সুযোগ।

ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতা খুব একটা বেশি নেই সিয়ার্সের। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১০টি, টি-টোয়েন্টি ১২টি।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা