খেলা

ম্যান ইউতে ৭০ কোটি টাকা কম বেতন রোনালদোর

স্পোর্টস ডেস্ক: চলতি আগস্ট দলবদলের ছিলো নানা চমক। সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলো হালের সেরা দুই খেলোয়াড় লিওলেন মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে।

জুভেন্তাস ছেড়ে নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন তিনি। ২০ মিলিয়ন ইউরো খরচ করে তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাবটি।

ইংল্যান্ডের সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, জুভেন্তাস থেকে ৬ মিলিয়ন পাউন্ড বা ৭০ কোটি টাকা কম বেতনে ইউনাইটেডে যোগ দিয়েছেন রোনালদো। তবুও তিনিই এখন ম্যান ইউর সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলার।

পর্তুগিজ তারকার পরে রয়েছেন ক্লাবটির গোলরক্ষক ডেভিড দি গিয়া। বছর প্রতি তার বেতন ১৯.৫ মিলিয়ন পাউন্ড।

ইতালির ক্লাব জুভেন্তাসে প্রতি সপ্তাহে রোনালদোর বেতন ছিল ৫ লাখ পাউন্ড বা ৫ কোটি ৮৭ লাখ টাকা। কিন্তু ম্যান ইউর সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে ৩৮৫ হাজার পাউন্ড বা ৪ কোটি ৫২ লাখ টাকা পাবেন তিনি।

বেশ কিছু দিন ধরে গুঞ্জন ছিল ইতালির ক্লাবটিতে আর খেলতে চান না রোনালদো। ইউরোপের দলবদলের সময় সীমা পার হয়ে যাওয়ার শেষ দিকে এসে নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় রোনালদোর নতুন ঠিকানা হচ্ছে কোন ক্লাব।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির নাম বেশ জোরেশোরে শোনা গেলেও শেষ পর্যন্ত ম্যান ইউতেই নাম লিখিয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে ক্লাবটিতে দুর্দান্ত সময় পার করছেন এই পর্তুগিজ তারকা। স্যার আলেক্স ফার্গুসনের অধীনে হয়ে উঠেছিলেন ফুটবল জগতের অন্যতম বড় তারকা।

ম্যান ইউর হয়ে দ্বিতীয় অভিষেকের অপেক্ষায় রোনালদো। তার ভক্তদের অপেক্ষার প্রহর কিছুটা লম্বা হতে পারে। তার সম্ভাব্য দ্বিতীয় অভিষেক হতে পারে ১১ই সেপ্টেম্বর নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা