খেলা

লিভারপুলকে হতাশায় ডোবালো ১০ জনের চেলসি

স্পোর্টস ডেস্ক: তখন শেষ মিনিট প্রথমার্ধের। এর মধ্যেই ঘটলো বিপত্তি। চেলসি বিপদসীমায় প্রবেশ করে লিভারপুল। তবে গোলমুখে থাকা চেলসি ডিফেন্ডার রিস জেমসের হাতে লেগে গেলো বল। ভিএআর দেখে লাল কার্ডই দেখিয়ে দিলেন রেফারি অ্যান্থনি টেলর!

লিভারপুলের মাঠে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া চেলসি পরিণত দশ জনের দলে, পেনাল্টি থেকে মোহামেদ সালাহ করে বসলেন গোলও।
তবে এরপর দ্বিতীয়ার্ধে এক জন বেশি নিয়ে খেলার সুযোগটা নিতে পারেনি অল রেডরা। দশ জনের চেলসি লিভারপুলকে রুখে দিয়েছে ১-১ গোলে।

অ্যানফিল্ডে শনিবার রাতে শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল লিভারপুল। তবে চেলসিও প্রতি আক্রমণে কম ত্রাস ছড়াচ্ছিল না স্বাগতিকদের রক্ষণে। সেই এক প্রতি আক্রমণই ২২ মিনিটে সফরকারীদের এনে দিল এক কর্নার, তা থেকেই ম্যাচ দেখল প্রথম গোলটা।

কাই হ্যাভার্টজ ছিলেন গোলমুখ থেকে একটু দূরে, সেজন্যেই বোধ হয় লিভারপুল রক্ষণভাগ তার পাহাড়ায় রাখেনি কাউকেই। কিন্তু শেষমেশ রিস জেমসের করা কর্নারটা গেল তার কাছেই, জার্মান ফরোয়ার্ডের বুদ্ধিদ্বীপ্ত প্লেসিংয়ের কল্যাণে বলটা গিয়ে আছড়ে পড়ে জালে। প্রতিপক্ষের মাঠে এক গোলের লিড পেয়ে যায় ব্লুজরা।

এরপর রোমেলু লুকাকুর পাস থেকে মেসন মাউন্ট যদি শটটা লক্ষ্যে রাখতে পারতেন, চেলসি এগিয়ে যেতে পারত দুই গোলেই। কিন্তু তা হয়নি, তাতে এক গোলের লিড নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সফরকারীদের।

সেই এক গোলে এগিয়ে থেকেই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে চেলসি, তখনই নিজেদের বক্সে রিস জেমসের কাণ্ডে দশ জনের দলে পরিণত হয় কোচ থমাস টুখেলের দল। বক্সের জটলা থেকে সাদিও মানের নিশ্চিত গোল আটকে যায় জেমসের হাতে লেগে।

সেখানেই শেষ নয়, সেই হাত দিয়েই ধাক্কা দিয়ে বলটা সামনেও বাড়িয়ে দেন জেমস, ভিএআর দেখে এসে যাকে লাল কার্ড না দেখিয়ে পারেননি রেফারি। সঙ্গে দিয়ে দেন পেনাল্টিও, তা থেকে সালাহর গোল সমতায় ফেরায় লিভারপুলকে।

দশ জনের দল হয়ে গিয়ে চেলসি দ্বিতীয়ার্ধে অতি রক্ষণাত্মকই হয়ে পড়ে। চোটগ্রস্থ কান্তের জায়গায় মাঠে আসেন মাতেও কোভাচিচ, আর ফরোয়ার্ড কাই হ্যাভার্টজের বদলে ডিফেন্ডার থিয়াগো সিলভা নামায় পরিষ্কারই হয়ে যায় চেলসির উদ্দেশ্য।

এরপর থেকে বুক চিতিয়ে কেবল রক্ষণটাই সামলেছে চেলসি। পুরো ম্যাচে ছয়টা সেভ দিয়ে গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডিও বেশ বড় অবদানই রেখেছেন তাতে। ফলে লিভারপুলকে হতাশায় পোড়ানো ১-১ গোলের ‘জয়ের সমান’ ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

এর ফলে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে তিন দল, ওয়েস্ট হ্যাম, চেলসি, আর লিভারপুল। তিন দলের সংগ্রহই সমান ৭ পয়েন্ট করে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা