খেলা

হাসপাতালে রবীন্দ্র জাদেজা

স্পোর্টস ডেস্ক: ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা হাটুঁর ইনজুরিতে পড়েছে। শনিবার (২৯ আগস্ট) ইংল্যান্ডের বিপক্ষে লীডসে শেষ হওয়া সিরিজের তৃতীয় টেস্টে এই ইনজুরিতে পড়েন। ইনজুরির অবস্থা বুঝতে এই অলরাউন্ডারকে ম্যাচ শেষে স্ক্যান করার জন্য হাসপাতালে নেওয়া হয়।

জাদেজা সোশ্যাল মিডিয়ায় হাসপাতলের পোশাক পরে ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘‍এটা খুব একটা ভালো জায়গা নয়।’ তবে ভারত ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারের ইনজুরি বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি।

জাদেজা টেস্টের দ্বিতীয় দিন বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ে সময় ডান পায়ের হাঁটুতে আঘাত পান। পরে মাঠ ছাড়লেও, কিছুক্ষণ পর আবারো ফিল্ডিংয়ে নামেন। এরপরও ইনজুরির অবস্থা ভালোভাবে খতিয়ে দেখতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সিরিজে এ পর্যন্ত ৫ ইনিংস ব্যাট করে ১৩৩ রান করেন জাদেজা। বল হাতে মাত্র ২ উইকেট নিয়েছেন তিনি। লীডস টেস্টে ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হারে ভারত। এতে সিরিজে ১-১ সমতা আনে ইংল্যান্ড। লর্ডস টেস্ট ১৫১ রানের বড় ব্যবধানে জিতেছিলো ভারত। প্রথম টেস্ট ড্র হয়। আগামী ২ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা