খেলা

মেসির অভিষেকের খবরে ১০ দিন আগেই টিকিট শেষ

ক্রীড়া প্রতিবেদক: বার্সেলোনার সঙ্গে প্রায় দেড় যুগের নাড়ির সম্পর্ক ছিড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। এর মাঝে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্যারিসিয়ানদের হয়ে মাঠে নামা হয়নি তার। ক্লাবটিতে যোগ দেয়া থেকে শুরু করে মেসির অভিষেক ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহের মাত্রা বেশ তুঙ্গে।

কবে প্রথমবারের মতো পিএসজির জার্সিতে ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক এই নিয়েই চলছে নানা জল্পনা-কল্পনা। তাই সবাই চাচ্ছে সেই কাঙ্ক্ষিত দিনে মাঠে থেকে ইতিহাসের সাক্ষী হতে।

আন্তর্জাতিক ব্যস্ততার আগে পিএসজির শেষ ম্যাচ আগামী রোববার (২৯ আগস্ট)। এদিন রিমসের বিপক্ষে মাঠে নামে পিএসজি। ওই ম্যাচে পিএসজির হয়েছে অভিষেক হতে পারে বিশ্বসেরা এ ফুটবলারের। এছাড়া কোচ মাওরিসিও পচেত্তিনোও এমনটা ইঙ্গিত করেছেন।

পিএসজি কোচ পচেত্তিনোর কথায় মেসির অভিষেকের আভাস পেয়েই হুমড়ি খেয়ে পড়েছে ভক্ত-সমর্থকরা। এই ম্যাচ শুরুর ১০ দিন আগেই কি না শেষ হয়ে গেছে সব টিকিট। ২০ হাজার ৫৪৬ টিকেট ছাড়া হলেও ইতোমধ্যেই সবগুলো বিক্রি হয়ে গেছে। স্টেডিয়ামের বাইরে ঝুলছে ‘নো টিকিট’ লেখা সাইনবোর্ডও। এসব টিকিট কেবল ফ্রান্স নয়, বিক্রি হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে।

ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অনলাইন থেকে চিলি, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মিশর ও ভারত থেকেও কেনা হয়েছে টিকিট। এছাড়া শুধু সমর্থক নয়, আগ্রহ রয়েছে সাংবাদিকদের মধ্যেও। ম্যাচটির জন্য অ্যাক্রিডেশনের আবেদন পড়েছে ১২০টি।

এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ অ্যাক্রিডেশনের আবেদন। এর আগে ২০১৩ সালের ২ মার্চ হয়েছিল এমন, যখন ডেভিড ব্যাকহাম ও ইব্রাহিমোভিচ পিএসজির হয়ে এই মাঠে খেলতে এসেছিলেন। এদিকে ফরাসি গণমাধ্যমগুলো জানাচ্ছে, রিমসের সবশেষ হোম ম্যাচে মাত্র ৬ হাজার টিকিট বিক্রি হয়েছিল। কিন্তু মেসির আগমনে সেটি এখন গিয়ে ঠেকেছে ২১ হাজারে!

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা