খেলা

রোনালদোকে নিয়ে মেসির কাণ্ডই ঘটালেন পিএসজি

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসির বেলায়ও একই ধরনের পোস্ট করেছিলেন কাতারের আমির খলিফা বিন হামাদ আল থানির ভাই। পিএসজির সঙ্গে চুক্তির বিষয়ে নিশ্চিত হওয়ার আগেই কাতারি আমিরের ভাই পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন, মেসি পিএসজিতেই আসছেন।

এবার একই কাণ্ড ঘটালেন কাতারি আমিরের আরো এক আত্মীয়। খোদ কাতার আমির খলিফা বিন হামাদ আল থানির টুইটার পেজ থেকেই পোস্ট করা হলো একসঙ্গে মেসি এবং রোনালদোর ছবি। যেখানে রোনালাদোর ছবিটাও তৈরি করা হলো পিএসজির জার্সিতে। সেই টুইটে বেশ কয়েকটি ভাষায় লেখা হলো, ‘সম্ভবত।’

অর্থ্যাৎ, পিএসজির মালিক, কাতারের আমির কিংবা তার পরিবার খুবই আশাবাদী যে, সম্ভবত মেসি এবং রোনালদোকে তারা একই ক্লাবে, একই জার্সিতে খেলানোর জন্য নিয়ে আসতে পারবেন একই ছাতার নিচে। ফুটবলের দলবদলের বাজারে এখন যে পরিস্থিতি, এমনটা ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

বেশ কয়েকদিন আগে থেকেই গুঞ্জন উঠেছে, এ বছর না হোক অন্তত পরের বছর হলেও রোনালদোকে কিনে নিতে পারে পিএসজি। কারণ, আগামী বছর এমনিতেই জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে রোনালদোর। তখন তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট।

এরই মধ্যে লিওনেল মেসি আসার ফলে কিলিয়ান এমবাপেকে আর ধরে রাখতে পারছে না পিএসজি। বেশ কয়েকবার বেশ ভালো কিছু প্রস্তাব দেয়ার পরও এমবাপে সেগুলো প্রত্যাখ্যান করেছেন। যার ফলে পিএসজিও নিশ্চিত হয়ে গেছে যে, এমবাপে আর থাকছেন না পার্ক ডি প্রিন্সেসে। এরই মধ্যে তার মন-প্রাণ সবই চলে গেছে মাদ্রিদে।

সুতরাং, কিলিয়ান এমবাপে যদি চলেই যান, তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিনে নেয়ার ব্যাপারে আরও অনেক দুর এগিয়ে যাবে পিএসজি। রোনালদোরও আর মন টিকছে না জুভেন্টাসে। কারণ, গত ম্যাচে উদিনেসের বিপক্ষে নাকি নিজ ইচ্ছাতেই তিনি বসেছিলেন সাইডবেঞ্চে। এর একটাই কারণ, তোরিনো ছেড়ে আসতে চান সিআর সেভেন।

সব কিছুর পর কাতারি আমিরের আত্মীয়ের টুইট বেশ জ্বল্পনা-কল্পনার ঢাল-পালা গজিয়ে দিয়েছে। যদিও পিএসজি মালিকদের পক্ষ থেকে এমন টুইট কোনোভাবেই মেনে নিতে পারছেন না জুভেন্টাসের মালিক, ইতালিয়ান বিখ্যান ব্যবসায়িক পরিবার- অ্যাগনেলি ফ্যামিলির ল্যাপো এলকান। তিনি বেশ ক্ষব্ধ হয়েই টুইট করেন, ‘সিআর সেভেন এখনও একজন জুভেন্টাসের ফুটবলার। নিয়মিতভাবেই অন্যকারো জার্সি তার গায়ে জড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো খুবই অসম্মানজনক একটি বিষয়। এমনকি স্টিকার হিসেবে প্রচার করাও মানা যায় না।’

‘যদি সে (রোনালদো) দল পরিবর্তন করে, যেখানেই সে যাক, অবশ্যই একজন মানুষ হিসেবে তিনি সম্মান পাওয়ার যোগ্য। বিশেষ করে একজন ক্রীড়াবীদ হিসেবে। আমাদের কাছে ফুটবলটা হচ্ছে এই প্রজন্মের জন্য একটা আবেগ।’

কাতারি আমির খলিফা বিন হামাদ আল থানি শুধু মেসি-রোনালদোর ছবি একসঙ্গে দিয়েই ক্ষান্ত হয়নি। তিনি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়ুস জুনিয়রের ছবিও প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার টেলিফোনের দিকে তাকান’। যেখানে ভিনিসিয়ুসের একটি গোল উদযাপন করার ছুবি দেয়া হয়েছে।

এটা এখনও কেউ জানে না যে, ভিনিসিয়ুস জুনিয়রের জন্য পিএসজি ঝাঁপিয়েছে নাকি চিন্তা-ভাবনা করছে। তবে, খলিফা বিন হামাদ আল থানির এই টুইট এখন নানা ধরনের জ্বল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

অতীতে এই ব্রাজিলিয়ান তারকাকে কিনতে চেয়েছিল পিএসজি। তবে তখন তারা রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায়। ওই সময় কিলিয়ান এমবাপেকে ছেড়ে দিয়ে ভিনিসিয়ুসকে কিনে নেয় রিয়াল। এমবাপে থেকে যায় পিএসজিতে।

চলতি মৌসুমে প্রথম দুই ম্যাচেই ৩ গোল করে ফেলেছেন ভিনিসিয়ুস। মনে করা হচ্ছে, সদ্য শুরু হওয়া মৌসুমে স্প্যানিশ লা লিগায় দারুণ কিছু করে দেখাবেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর : এরদোগান

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

কেরানীগঞ্জে রাজউকের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা