খেলা

আফগান ৫০ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের ক্ষমতা এখন তালেবানদের হাতে। তাদের ক্ষমতা দখলের পরই দেশটির নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক আশঙ্কা প্রকাশ করেছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে। তিনি জানিয়েছিলেন, আফগান নারী ফুটবলাররা রয়েছেন আতঙ্কে। এবার ৫০ নারী ফুটবলারকে আফগানিস্তান থেকে নিয়ে নিজেদের দেশে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া।

৫০ আফগান নারী ফুটবলার, তাদের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে অস্ট্রেলিয়ার একটি বিশেষ জরুরি বিমান মঙ্গলবার দেশটিতে পৌঁছেছে। ফিফা ও ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর আবেদনের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া তাদের আশ্রয় দিলো।

এজন্য ফিফপ্রো অস্ট্রেলিয়াকে কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতিতে বলেছে, আমরা অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক নারী ফুটবলার ও ক্রীড়াবিদদের সরিয়ে নিয়েছে। আফগানিস্তানে এখনও অনেক ক্রীড়াবিদ ঝুঁকিতে আছেন এবং তাদের সহায়তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত।

অস্ট্রেলিয়ার এমন কাজের প্রশংসা করেছেন আফগানিস্তান নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল। তাদের এমন কাজকে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। কয়েকদিন আগেই দেশটির নারী ফুটবলারদের নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেছিলেন তালেবানরা তাদের কাছে ‘দুঃস্বপ্ন’।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা