খেলা

দ্বিতীয় ম্যাচে বড় জয় পাকিস্তানের 

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে কিংস্টন সিরিজের প্রথম টেস্টে ১ উইকেটের নাটকীয় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে নাকাল হয়েছে ক্যারিবীয়রা। ১০৯ রানের বড় জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে বাবর আজমের দল।

শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩০২ রান তুলে ডিক্লেয়ার করে পাকিস্তান। জবাবে ১৫০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বড় ব্যবধানে এগিয়ে থাকা বাবরের দল দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ১৭৬ তুলে। ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৯ রানের। কিন্তু ২১৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট, মোট ১০ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের নায়ক বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

পঞ্চম দিনের শুরুতে পাকিস্তানের দরকার ছিল ৯ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ২৮০ রান। অর্থাৎ দুই দলের সামনেই ছিল জয়ের সুযোগ। চতুর্থ দিনের শেষ বিকেলে আলজেরি জোসেফ আর ক্রেইগ ব্রেথওয়েট মিলে যেমন প্রতিরোধ গড়েছিলেন, তাতে আশায় বুক বাঁধেন ক্যারিবীয় সমর্থকরা। কিন্তু পাকিস্তানি বোলাররা সেই আশাকে বেশি বড় হতে দেননি।

পঞ্চম দিনের শুরুতেই নাইটওয়াচম্যান আলজেরি জোসেফকে (১৭) দারুণ এক ডেলিভারিতে উইকেটরক্ষকের ক্যাচ বানান শাহিন আফ্রিদি। এরপর দ্রুত এনক্রুমাহ বোনার (২) আর রস্টন চেজকে (০) তুলে নেন হাসান আলি। ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরের দিকে জার্মেই ব্ল্যাকউড (২৫), কাইল মায়ার্স (৩২), জেসন হোল্ডাররা (৪৭) প্রতিরোধ গড়তে চেয়েছেন। মাঝে প্রায় এক ঘণ্টার মতো বৃষ্টির কারণে বন্ধ ছিল খেলা। কিন্তু কোনোকিছুই পাকিস্তানের জয় আটকাতে পারেনি।

শাহিন শাহ আফ্রিদির ৪ উইকেটের সঙ্গে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছেন বাঁহাতি স্পিনার নোমান আলি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা