খেলা
মেসির আগমন 

প্রতি সেকেন্ডে বাড়ছে পিএসজির ফলোয়ার

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার পর ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

মেসির আগমনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই বেড়ে গেছে পিএসজির অনুসারীর সংখ্যা। বিশেষ করে বিদ্যুৎবেগে ফলোয়ার বেড়েছে পিএসজির ইনস্টাগ্রামে।

ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী বর্তমানে (১২ আগস্ট দুপুর দেড়টা) ৪ কোটি ৪৮ লাখ। অথচ মাত্র এক সপ্তাহ আগেও সংখ্যাটি ছিল ৩ কোটি ৭৬ লাখ। এই কয়দিনেই দলটির ফলোয়ার বেড়েছে ৭১ লাখ। সেটা ক্রমাগত বেড়েই চলেছে। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই ধরনের অবস্থা।

পিএসজির ইনস্টাগ্রাম বর্তমানে লিওনেল মেসিকে নিয়েই পড়ে আছে। টানা ১৭টি পোস্টে মেসি ছাড়া আর কেউ ঠাঁই পাননি।

৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিন শ কোটি টাকা বেতনে ২ বছরের চুক্তিতে এই ক্লাবে এসেছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। মেসি যেখানে, তার ভক্তরা সেখানেই তাকে অনুসরণ করবেন- সেটাই তো স্বাভাবিক।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা