সংগৃহীত ছবি
খেলা

জাভি বরখাস্ত

স্পোর্টস ডেস্ক : মৌসুমে কোনো শিরোপা জিততে না পারায় কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করেছে বার্সেলোনা। আগামী রোববার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচটিই হবে বার্সায় জাভির শেষ ম্যাচ।

আরও পড়ুন : ছোট-বড় দল বলে কিছু নেই

শুক্রবার (২৪ মে) তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তের ঘোষণা দেয় বার্সেলোনা। জাভিকে বরখাস্ত করে একটি বিবৃতি প্রকাশ করে বার্সা। সেখানে ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তোর উদ্ধৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা জাভি হার্নান্দেজকে বলেছেন যে, তিনি (জাভি) ২০২৪-২৫ মৌসুম থেকে আর কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না।’

আরও পড়ুন : টাইব্রেকারে বিশ্ব রেকর্ড

জাভিকে দায়িত্ব থেকে অপসারণ নিয়ে বার্সার পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে বলা হয়, ‘বার্সেলোনা কোচ হিসাবে কাজের জন্য জাভিকে ধন্যবাদ জানাতে চায়। যিনি একজন খেলোয়াড় এবং প্রথম দলের অধিনায়ক হিসাবে অতুলনীয় ক্যারিয়ারে শেষ করেছেন এখানে। ভবিষ্যতে তার সর্বোত্তম মঙ্গল কামনা করে ক্লাব।’

তবে কাকে জাভির স্থলাভিষিক্ত করা হবে সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেয়নি বার্সা। স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয়, সাবেক বায়ার্ন মিউনিখ এবং জার্মানি কোচ হ্যান্সি ফ্লিককে জাভির জায়গায় নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা