ছবি: সংগৃহীত
খেলা

হারলো বার্সেলোনাও

স্পোর্টস ডেস্ক: যদিও পয়েন্ট টেবিলে কোনো নড়চড় হয়নি, কিন্তু পরাজয়ের তেতো স্বাদ পেতে হলো বার্সেলোনাকেও। ২-১ গোলে পরাজিত হয়েছে রায়ো ভায়োকানোর কাছে।

আরও পড়ুন: কোহলির বিশ্বরেকর্ড

বার্সার এই পরাজয়ে ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো বার্সেলোনা। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। আর ৪৩ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে রয়েছে রায়ো ভায়োকানো।

টানা সাত ম্যাচ অপরাজিত থেকে ভায়োকানোর মাঠে নেমেছিলো বার্সেলোনা। ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোল করেন আলভারো গার্সিয়া। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে দ্বিতীয় গোল করেন ফ্রান গার্সিয়া। অনেকটা একক প্রচেষ্টায় বল জড়িয়ে দেন বার্সার জালে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

৬৪ মিনিটে আরও একটি সূবর্ণ সুযোগ মিস করেন ক্যামেলো। এরপর উনাই লোপেজও একটি সুযোগ মিস করেন।৮৩তম মিনিটে রবার্ট লেওয়ানডস্কির গোলে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনে বার্সা।

এই পরাজয়ের পর বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘এই ম্যাচে কোনোভাবেই আমরা স্বস্তিতে খেলতে পারিনি। আমরা অনেক সুযোগ পেয়েছি। তবে সেগুলো গ্রহণ করতে পারিনি।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা