ছবি-সংগৃহীত
খেলা

তদন্ত কমিটি থেকে ২ সদস্যের পদত্যাগ

স্পোর্টস রিপোর্টার : দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গঠিত ১০ সদস্যের তদন্ত কমিটি থেকে দুইজন সদস্য পদত্যাগ করেছেন।

আরও পড়ুন : ফের তাপপ্রবাহের পূর্বাভাস

তারা হলেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি। বাফুফের দুই সহ-সভাপতি পদত্যাগ করায় তদন্ত কমিটির ভবিষ্যৎ এখন প্রশ্নের সম্মুখীন।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটি থেকে পদত্যাগ করেছেন। আগামী ২ মে বাফুফে সাধারণ নির্বাহী সভায় তাদের এই পদত্যাগপত্রের বিষয়টি আলোচনা হওয়ার কথা রয়েছে।

আর্থিক অনিয়ম ও অসঙ্গতির কারণে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এরপর সোহাগকে বরখাস্ত এবং আজীবন নিষিদ্ধ করে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তের জন্য গত ১৭ এপ্রিল জরুরি সভা করে এই কমিটি গঠন করেছিল বাফুফে।

আরও পড়ুন : চুলা জ্বালানোর আগে ১৫ মিনিট অপেক্ষা করুন

কমিটির অন্য সদস্যরা হলেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, বাফুফে সদস্য সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ সবুজ, হারুনুর রশিদ ও আবদুর রহিম।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আপনি বাফুফে অফিসে যোগাযোগ করে জেনে নিন।’

আরও পড়ুন : ঈদুল আজহা চ্যালেঞ্জিং

আরেক সহ-সভাপতি মানিক কমিটি থেকে পদত্যাগ করার সুস্পষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন। ব্যক্তিগত কাজে দুবাইয়ে অবস্থান করছেন বাফুফের এই সহ-সভাপতি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা