ছবি: সংগৃহীত
জাতীয়

চুলা জ্বালানোর আগে ১৫ মিনিট অপেক্ষা করুন

নিজস্ব প্রতিবেদক : রান্না ঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খোলা রেখে ১৫ মিনিট অপেক্ষা করার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস।

আরও পড়ুন : শেখ হাসিনা-কিশিদা শীর্ষ বৈঠক সন্ধ্যায়

বুধবার (২৬ এপ্রিল) সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে।

এতে বলা হয়, চুলা জ্বালানোর আগে রান্না ঘরের দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন।

আরও পড়ুন : ফের তাপপ্রবাহের পূর্বাভাস

এছাড়া যেকোনো প্রয়োজনে তিতাসের হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, সোমবার (২৪ এপ্রিল) রাত ১০ টার দিকে রাজধানীর মগবাজার, রামপুরা, দিলু রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, হাজারীবাগ, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করেন গ্রাহকরা।

আরও পড়ুন : দিল্লি সফরে গেলেন সেনাপ্রধান

এতে আতঙ্কিত হয়ে পড়ে নগরবাসী। বিষয়টি জানিয়ে অনেকে সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

পরবর্তীতে তিতাস জানায়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে (ওভার ফ্লো) যাওয়ায় গন্ধ বাইরে আসছে। ঐ দিন ভোরে তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম এ সমস্যার সমাধান করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

হামে শিশু মৃত্যু: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

হাম সংক্রমণকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে,...

সোমবার ব্রাজিল দল ঘোষণা, নেইমারকে নিয়ে যা বললেন আনচেলত্তি 

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগামী সোমবার বিশ...

কান উৎসবে মুগ্ধতা ছড়ালেন আলিয়া

কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বারের মতো রেড কার্পেটে...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

‘মাইশা’ ছবিতে রাশমিকা মান্দানা ফিরছেন ভিন্নরূপে

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা