ছবি : সংগৃহিত
জাতীয়

হজ নিবন্ধনের সময় বাড়ছে না

স্টাফ রিপোর্টার ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, চলতি বছর হজের কোটা পূরণ না হলেও আর সময় বাড়ানো হবে না।

আরও পড়ুন : শুক্রবার রাতে যানবাহন চলাচল সীমিত

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে তিনি ‘ই-হজ মোবাইল অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর ৯ বার সময় বৃদ্ধি করা হয়েছে। তারপরও কিছু কোটা বাকি রয়েছে। এখন হাতে আর কোনো সময় নেই। তাই ওটা (কোটা) পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না।

আরও পড়ুন : ঈদুল আজহা চ্যালেঞ্জিং

তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মন্দা চলছে। এই অর্থনৈতিক মন্দার প্রভাব মুসলিম দেশগুলোর ওপর পড়েছে। যার ফলে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত থেকেও হজযাত্রী যাওয়ার সংখ্যা কমে গেছে। সেক্ষেত্রে বাংলাদেশ হজযাত্রী সংখ্যা তুলনা করলে অন্যান্য দেশের চেয়ে ভালো। হজ শেষ হলে আপনারা দেখতে পারবেন অন্যান্য দেশ কতো সংখ্যক হজ কোটা ফেরত দিয়েছে।

তিনি আরও বলেন, এ বছর এক লাখ বিশ হাজারের মতো হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

আরও পড়ুন : সাক্ষাৎ করলেন জাইকা প্রেসিডেন্ট

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও বাকি ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সরকারিভাবে হজ পালনে এবার খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে খরচ ধরা হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। যা গত বছরের হজ প্যাকেজ থেকে দেড় থেকে দুই লাখ টাকা বেশি।

চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি এ বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। কিন্তু কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় আট দফা হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ায় সরকার।

আরও পড়ুন : শেখ হাসিনা-কিশিদা শীর্ষ বৈঠক সন্ধ্যায়

হজ নিবন্ধনের জন্য সময় বাড়িয়েও সম্ভাব্য হজযাত্রীদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যায় সাড়া না পাওয়া যায়নি।

সর্বশেষ ২৫ এপ্রিল দেওয়া হয় একদিনের বিশেষ সুযোগ। এই এক দিনে সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধন করেছেন ৩৯ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৫৭ জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা