ছবি : সংগৃহিত
জাতীয়

শেখ হাসিনা-কিশিদা শীর্ষ বৈঠক সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বুধবার (২৬ এপ্রিল) টোকিওতে শীর্ষ বৈঠকে বসছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : ফের তাপপ্রবাহের পূর্বাভাস

শীর্ষ বৈঠক থেকে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করছে ঢাকা-টোকিও।

মঙ্গলবার (২৫ এপ্রিল) চারদিনের সফরে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাপান পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

আরও পড়ুন : ৭১’র গণহত্যার স্বীকৃতি দিল ‘আইএজিএস’

প্রধানমন্ত্রী টোকিও সফরের দ্বিতীয় দিন বুধবার ব্যস্ত সময় পার করবেন। বিকেলে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর জাপান সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন।

শীর্ষ বৈঠক শেষে দুই সরকারপ্রধানের উপস্থিতিতে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সাক্ষর করবে উভয়পক্ষ। পরে জাপানের প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীরা।

আরও পড়ুন : সুদানে বাংলাদেশ দূতাবাস আক্রান্ত

সোমবার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ২৬ এপ্রিল জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হবে।

বৈঠক শেষে দুই সরকারপ্রধানের উপস্থিতিতে উভয় দেশের মধ্যে কৃষি, মেট্রোরেল, ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিং, কাস্টমস ম্যাটারস, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি, ডিফেন্স কো-অপারেশন, আইসিটি এবং সাইবার সিকিউরিটি কো-অপারেশন নিয়ে সেক্টরে প্রায় ৮টি চুক্তি বা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে

প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল এবং ফলপ্রসূ হবে বলে আমরা আশাবাদী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা