ছবি: সংগৃহীত
জাতীয়

দিল্লি সফরে গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : আজ তিন দিনের সরকারি সফরে ভারতে গেলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, ইঞ্জঃ আবু নোমান

বুধবার (২৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে আজ ৩ দিনের সরকারি সফরে ভারত গমন করেন।

আরও পড়ুন : মনুষ্যবিহীন রুশ ট্যাংক ব্যবহার শুরু

এ সফরে ভারতের চেন্নাইতে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশন প্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন তিনি।

সফরকালে তিনি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানসহ চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন : ঈদুল আজহা চ্যালেঞ্জিং

এ সময় তারা ২ দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এছাড়া সফরকালে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান।

আরও পড়ুন : সাক্ষাৎ করলেন জাইকা প্রেসিডেন্ট

সফর শেষে আগামী ৩০ এপ্রিল ভারত থেকে দেশে প্রত্যাবর্তন করবেন তিনি।

প্রসঙ্গত, সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বিগত ২ বছরে বাংলাদেশ এবং ভারত সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা