ছবি-সংগৃহীত
খেলা

সন্ধ্যায় সিলেট যাচ্ছে জাতীয় দল

স্পোর্টস রিপোর্টার : আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে তিন দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্যাম্পে যোগ দিতে আজ (বুধবার) সন্ধ্যা ৭টায় একই ফ্লাইটে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ঢাকা থেকে সিলেট যাবেন।

আরও পড়ুন : বিমানবন্দর সড়ক শুক্রবার রাতে যানবাহন চলাচল সীমিত

আগামীকাল (২৭ এপ্রিল) থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ দলের এই বিশেষ অনুশীলন। সেখান ২৭, ২৮ এবং ২৯ এপ্রিল- এই তিনদিন অনুশীলন করবেন ক্রিকেটাররা।

কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই ক্রিকেটারদের এই ক্যাম্প হচ্ছে সিলেটে বলে জানান বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘সিলেটের উইকেট হাথুরুসিংহের খুব পছন্দ। উনি চেয়েছেন (ইংল্যান্ড) যাওয়ার আগে সেখানে একটি অনুশীলন ক্যাম্প করতে। সিলেটের উইকেট একই সঙ্গে যেমন বাংলাদেশের অন্যান্য জায়গার চেয়ে বেশি স্পোর্টিং, তেমনি বাউন্সও আছে।

আরও পড়ুন : ফের তাপপ্রবাহের পূর্বাভাস

এদিকে বাংলাদেশ দলের সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা সবাই এই অনুশীলনে থাকলেও উপস্থিত থাকছেন না দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান। ঈদের পর, গত সোমবারই অনেকটা নীরবে-নিভৃতে যুক্তরাষ্ট্র চলে যান সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকেই ইংল্যান্ডে এসে চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

প্রসঙ্গত, আগামী ৩০ মে দিবাগত মধ্যরাতে লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাবে জাতীয় ওয়ানডে দল। আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজটির আয়োজক এসেক্স। খেলা হবে ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। আর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৪ মে।

আরও পড়ুন : দিল্লি সফরে গেলেন সেনাপ্রধান

আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ ওয়ানডে দল :

তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টার পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ...

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ বিদায়ি নৌপ্রধানের  

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রা...

এক হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক: স্বস্তি, নাকি নতুন ঝুঁকি?

বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।...

বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত...

বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প

‘জীবনেও সাথী, মরণেও সাথী’ এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারীত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা