সংগৃহীত
খেলা

টাইব্রেকারে বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক: টাইব্রেকারে সবচেয়ে বেশি শট নেওয়ার বিশ্ব রেকর্ডটি হয়েছে ইসরায়েলের ঘরোয়া ফুটবলের ১টি ম্যাচে। দেশের ৩য় স্তরের ফুটবলের সেমিফাইনালে ওঠার প্লে–অফ ম্যাচে মঙ্গলবার (২১ মে) এসসি ডিমোনার মুখোমুখি হয়েছিল শিমসন তেল আবিব।

অতিরিক্ত সময় শেষে ২ দল ২-২ গোলে সমান থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ডিমোনা শহরে অনুষ্ঠিত এ ম্যাচের টাইব্রেকারে ২ দল মিলে মোট ৫৬টি শট নেয়। মোট ২৮টি করে শট নিয়েছে দল দু’টি। এ সময় টাইব্রেকারে হয়েছে বিশ্ব রেকর্ড।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শেষ পর্যন্ত (২৩-২২) ব্যবধানে টাইব্রেকার জিতেছে ডিমোনা। এতে প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়েছিল এ টাইব্রেকার শুটআউটটি। ম্যাচের ৫৬তম শটটি নেন শিমসনের গোলকিপার আভিহায় দাহান এবং ডিমোনা গোলকিপার গাল নাভন শটটি ঠেকিয়ে দেন।

তার আগে টাইব্রেকারে সবচেয়ে বেশি শটের বিশ্ব রেকর্ড ছিল ৫৪টি শটের। মোট ২৭টি করে শট নিয়েছিল দল ২টি। ২০২২ সালে মার্চে ইংল্যান্ডে আর্নেস্ট আর্মস্ট্রং মেমোরিয়াল কাপের ১ম রাউন্ডের সেই ম্যাচে বেডলিংটনকে টাইব্রেকারে (২৫-২৪) গোলে হারিয়েছিল ওয়াশিংটন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা