খেলা
ব়্যাঙ্কিং 

উন্নতি মেসির আর্জেন্টিনার, অবনমন জামাল ভূঁইয়াদের

স্পোর্টস ডেস্ক: ইউরো ও কোপা আমেরিকায় বেশকিছু দিন মেতেছিলেন ফুটবল ভক্তরা।

করোনাকালে মাঠে গড়িয়েছে ৩৪৮টি আন্তর্জাতিক ম্যাচ। মাঠে খেলা থাকায় সব দলেরই সুযোগ ছিল নিজেদের পয়েন্ট বাড়ানোর। তারই পথ ধরে ফিফার সর্বশেষ প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে দলগুলোর অবস্থানে বেশ কিছু পরিবর্তন হয়েছে।

ইউরোর কোয়ার্টার ফাইনালে বিদায় হতাশায় পোড়ালেও ব়্যাঙ্কিংয়ের ১ নম্বর জায়গাটা ধরে রাখা হয়তো কিছুটা স্বস্তি দেবে বেলজিয়ামকে। ২ নম্বরে থাকা ফ্রান্স এর চেয়ে ২৪ পয়েন্টের নিরাপদ ব্যাবধানে এগিয়ে ইউরোপের দেশটি।

অবনতি হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। ৪ ধাপ পিছিয়ে ব়্যাঙ্কিংয়ে এখন ১৮৮ নম্বরে অবস্থান করছে জামাল ভূঁইয়ার দল। ভারত রয়েছে ১০৫ নম্বরে।

বেলজিয়াম নিশ্চিন্ত থাকলেও ঠিক উল্টো চিত্র ফ্রান্স ভক্তদের। ইউরোর পারফরম্যান্স ভুলে যেতে চাইবে তারা। কাটা ঘায়ে নুনের ছিটা পড়তে পারে ব্রাজিল ব়্যাঙ্কিংয়ে ফ্রান্সকে টপকে যাওয়ায়। ব়্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ৫ম অবস্থানে ইংল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

কোপা আমেরিকার শিরোপা জয়ের সুবাদে ৭২ পয়েন্ট পেয়ে ৬ নম্বরে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। উল্টো চিত্র স্পেন আর পর্তুগাল শিবিরের। স্পেনকে (৭) টপকে গেছে ইতালি (৫) ও আর্জেন্টিনা। আরও হতাশাজনক পরিবর্তন ঘটেছে পর্তুগালের (৮)। তিন ধাপ নিচে নেমেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

এর আগে ৯ নম্বরে ডেনমার্ক থাকলেও এখন তা মেক্সিকোর দখলে। ব়্যাঙ্কিংয়ের বড় ধরণের উন্নতি হয়েছে যুক্তরাষ্ট্রের।

২০ থেকে তারা উঠে এসেছে দশে। উরুগুয়ে, নেদারল্যান্ডস, জার্মানি ও ক্রোয়েশিয়ার মতো তারকাবহুল দলগুলো সেরা দশের বাইরে অবস্থান করছে!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা