খেলা

জোবের হ্যাটট্রিক, বিধ্বস্ত বারিধারা

নিজস্ব প্রতিবেদক: ওমর জোবের কাছেই হেরে গেল উত্তর বারিধারা। আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হারের সেই ক্ষোভ যেন বারিধারার উপর উগড়ে দিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোবের হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে শেখ জামাল ৫-১ গোলে হারায় উত্তর বারিধারাকে। এই জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনীকে পেছনে ফেলে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ধানমন্ডির জায়ান্টরা। অন্যদিকে সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে বারিাধারা।

১৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনহোর সঙ্গে যৌথ্যভাবে অবস্থান ওমর জোবের। তবে লিগে একমাত্র দুটি হ্যাটট্রিকের মালিক গাম্বিয়ান ফরোয়ার্ড জোবে।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একাই কারিশমা দেখান ওমর জোবে। মাত্র ১৫ মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। মিনিট আটেক পর ব্যবধান দ্বিগুন করেন গাম্বিয়ান এই ফরোয়ার্ড।

৩৩ মিনিটে বারিধারার হয়ে এক গোল শোধ দেন ফরোয়ার্ড সুমন রেজা। এতে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় শেখ জামাল।

ম্যাচের ৭০ মিনিটে গাম্বিয়ান আরেক ফরোয়ার্ড শেখ জামালকে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন। টেবিলের নীচের সারির দলকে পেয়ে যেন গোল উৎসবে মেতে উঠে শেখ জামাল।

মিনিট চারেক পর হ্যাটট্রিক পূর্ণ করেন ওমর জোবে। ম্যাচের অন্তিম সময়ে বারিধারার কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেন সেই জোবে। এতে ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা