খেলা

পুরোনো ক্লাবে লুকাকু

স্পোর্টস ডেস্ক: রোমেরো লুকাকুকে নিজেদের করে নিয়েছে চেলসি। ১১৫ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে তারা তা করে নেয়। ২৮ বছর বয়সী বেলজিয়ান এই তারকা ফরোয়ার্ডের লন্ডনের ক্লাবে নাম লেখানো শুধুই সময়ের ব্যাপার।

চেলসিতে নিজের মেডিকেল পরীক্ষার প্রথম ধাপ শেষ করে ফেলেছেন তিনি।

লুকাকুর সঙ্গে ৫ বছরের চুক্তি করতে চলেছে চেলসি। বলা হচ্ছে তার সাপ্তাহিক বেতন ২ লাখ পাউন্ডের কাছাকাছি হতে পারে।

যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩৫ লাখ টাকার মতো প্রায়। লুকাকুকে পেতে অনেক দিন ধরেই চেষ্টা করে গেছে চেলসি। ইন্টার মিলানকে দুটি প্রস্তাবও দিয়েছিল। তখন সমঝোতা হয়নি।

অনেক দিন পর পুরনো ডেরায় ফিরছেন লুকাকু। ২০১৪ সালে চেলসি ছেড়ে ইংলিশ ক্লাব এভারটনে যোগ দেন তিনি। চেলসির প্রতি তার পুরোনো ভালোবাসা এখনো রয়েছে। চেলসিও পুরোনো খেলোয়াড়কে দলে পেয়ে উচ্ছ্বসিত।

অলিভার জিরুদ চেলসি ছেড়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেয়ায় এখন তার বিকল্প খুঁজছে চেলসি। লুকাকুকে মূলত তার বিকল্প হিসেবেই দলে ভিড়িয়েছে চেলসি। এভারটনের জার্সি গায়ে ১৬৬ ম্যাচে ৮৭ গোল করেছিলেন লুকাকু। এমন ঈর্ষণীয় পারফরম্যান্সের পরই ২০১৭-১৮ মৌসুমে তাকে দলে টানে ম্যানচেষ্টার ইউনাইটেড। ফের প্রিমিয়ার লিগে ফিরছেন বেলজিয়ামের এই মহা তারকা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা