খেলা

রোনালদোকেও আনবে পিএসজি!

স্পোর্টস ডেস্ক: একবার ভাবুন তো, বর্তমান ফুটবল বিশ্বের তিন মহা তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র আর ক্রিশ্চিয়ানো রোনালদো একই দলের হয়ে মাঠ মাতাচ্ছেন! কাঁধে কাঁধ মিলিয়ে আক্রমণ সাজাচ্ছেন প্রতিপক্ষের গোলবারের দিকে। কিছুদিন আগে এমন ভাবনার সমর্থক খুঁজে পাওয়া রীতিমতো কঠিনই ছিল বৈকি।

এই অসাধ্য সাধনের পথে অনেকদূর এগিয়ে গেছে প্যারিস সেইন্ট জার্মেইঁ। নেইমারকে আগেই দলে টেনেছে তারা। এ মৌসুমে মেসিকে এনে তাক লাগিয়ে দিয়েছে। এবার রোনালদোয় চোখ পিএসজির।

পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি রীতিমতো আকাশ ছোঁয়া স্বপ্নে বিভোর। অধরা চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলতে উইরোপের ফুটবল বাজারে আধিপত্য দেখাচ্ছে পিএসজি।

রক্ষণ থেকে আক্রমণভাগ- তারকায় ভরপুর। পিএসজিকে এখন চাঁদের হাট বললেও কমই বলা হবে! নেইমার, কেইলর নাভাস, কিলিয়ান এমবাপ্পে, আনহেল ডি মারিয়ারা আগেই ছিলেন, ২০২০ মৌসুমে দলকে চ্যাম্পিয়ন লিগের ফাইনালেও তোলেন তারা। যদিও শেষ পর্যন্ত স্বপ্নের ট্রফি ছুঁয়ে দেখা হয়নি।

এবার র্জিনিও ভাইনালডাম, সার্জিও রামোসদের সঙ্গে মেসিকে দলে ভিড়িয়েছে পিএসজি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর খবর, খেলাইফি মেসিকে কিনেই থামছেন না, এবার রোনালদোয় চোখ তার। মেসি, রোনালদো ও নেইমার- এমন স্বপ্নের আক্রমণভাগের পথেই হাঁটছে প্যারিসের দলটি।

মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর এমবাপ্পের ভবিষ্যৎ কোন পথে এগুচ্ছে? সে প্রশ্ন উঠেছে। এমবাপ্পে নিজেই চাইছেন না পিএসজিতে থাকতে। এজন্য নতুন করে চুক্তির মেয়াদ বাড়াননি তিনি।

আগামী জুনে পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর ফ্রি এজেন্ট এমবাপ্পে। উইরোপের ফুটবল বাজারে গুঞ্জন, আগামী মৌসুমে পিএসজি ছেড়ে রিয়ালে নাম লেখাবেন তিনি।

আগামী মৌসুমে এমবাপ্পের শূন্যতা পূরণের প্রস্তুতিও নিচ্ছে এমবাপ্পে। এদিকে আগামী ৩০ জুন রোনালদোও ফ্রি এজেন্ট হয়ে যাবেন জুভেন্টাসে। ইতালির ক্লাবটিতে রোনালদো তেমন একটা ভালো নেই, তার দলবদলের ইচ্ছার কথা ভাসছে ইউরোপিয়ান ফুটবলে। রোনালদোকে নিয়ে আসার চেষ্টা করবে পিএসজি, এটাই মনে করছে স্প্যানিশ এই সংবাদমাধ্যম।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা