খেলা

জাপানের সোনালি দিন

ক্রীড়া ডেস্ক: চীনের অলিম্পিক অ্যাসোসিয়েশন হয়তো ২৬ জুলাই দিনটি ভুলে থাকতে চাইবে আরও বহুদিন। টোকিও অলিম্পিকের চতুর্থ দিনে কোনো সোনা জেতেনি চীন। এর মধ্যে সবচেয়ে বেশি জ্বলুনি দিচ্ছে টেবিল টেনিসের মিশ্র দ্বৈতের হার। কোনো ইভেন্টে চীনের সোনা হাতছাড়া হওয়ার ঘটনা ২০০৪ এথেন্স অলিম্পিকে। এরপর গত তিন অলিম্পিকে কোনো ইভেন্টেই সোনা হাতছাড়া হয়নি দেশটির।

কিন্তু প্রথমবারের মতো হওয়া মিশ্র দ্বৈতের ইভেন্টে জাপানের জুন মিজুতানি ও মিমা ইতো জুটি চীনের জিন জু ও শিওয়েন লিউকে ৪-৩ সেটে হারিয়ে দিয়েছেন। ফেবারিট চীন প্রথম দুই সেট জিতেও গিয়েছিল!

চমকের কথা বলতে গেলে কেটি লেডেকির হারের কথা আগে বলতে হয়। রিও অলিম্পিকে ২০০ মিটার, ৪০০ মিটার ও ৮০০ মিটার ফ্রি স্টাইলের সোনা জেতা এই যুক্তরাষ্ট্রের নারী সাঁতারুর দখলেই ছিল অলিম্পিক ও বিশ্ব রেকর্ড। সেই লেডেকিই এবার টোকিও অলিম্পিকে ৪০০ মিটার ফ্রি-স্টাইলের সোনা জিততে পারলেন না! শেষ ১০০ মিটারে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফ্রি স্টাইল নারী সাঁতারুকে হারিয়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাস! পরে মেয়েদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলের হিটে নতুন অলিম্পিক রেকর্ডও গড়ে সে দুঃখে কিছুটা প্রলেপ দিয়েছেন লেডেকি।

এবারই প্রথমবারের মতো স্কেটবোর্ডিং যুক্ত হয়েছে অলিম্পিকে। আর তাতে সোনা জিতেছেন জাপানের ১৩ বছর বয়সী কিশোরী মোমিজি নিশিয়া। রুপা জিতেছেন ব্রাজিলের ১৬ বছর বয়সী রায়সা লেয়াল। ব্রোঞ্জও জাপানে গেছে। পেয়েছেন ১৩ বছর বয়সী আরেক কিশোরী ফুনা নাকাইয়ামা।

একদিন বিরতির পর আগামীকাল অলিম্পিকে আবার বাংলাদেশের উপস্থিতি ফিরছে। কাল ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলের বিপক্ষে খেলবেন রোমান সানা। আগামীকাল বাংলাদেশ সময় ১০ টা ১৮ মিনিটে মুখোমুখি হবেন দুজন। এ ম্যাচের আগে একটি মজার তথ্য জানিয়ে রাখা যাক। টম হল রসায়নে পিএইচডি করেছেন!

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা