খেলা

সন্ধ্যায় হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: সব ঠিক থাকলে আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে তারা। এর মধ্যে তাদের থাকতে হবে তিনদিনের কোয়ারেন্টাইন। তরপর পর শুরু হবে মাঠের লড়াই।

এ সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কুড়ি ওভারের ফরম্যাটের ম্যাচগুলো কখন মাঠে গড়াবে সেটি নিশ্চিত ছিল না।

সোমবার (২৬ জুলাই) আকরাম খান জানিয়েছেন, সিরিজের প্রতিটি ম্যাচ হবে সন্ধ্যা ৬টায়।

গণমাধ্যমে আকরাম বলেন, ‘এটা আগেই চূড়ান্ত ছিল। সন্ধ্যা ৬টায় শুরু হবে। এখনও সেটাই চূড়ান্ত আছে। চাইলে দুই বোর্ড আলোচনা করে পরিবর্তন করতে পারবে।’

সূচি অনুযায়ী দুই দলের মাঠের লড়াই শুরু হবে আগামী ৩ আগস্ট। পরের চার ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। করোনার কারণে তাড়াতাড়ি সিরিজ খেলে ঢাকা ছাড়বে অজি ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহেই ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। দিবা-রাত্রির প্রতিটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল-

অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও ম্যাথু ওয়েড।

এদিকে অজি দল এখন আছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলবে আগামী ২৭ জুলাই। এরপর চার্টাড বিমানে ঢাকা আসবে তারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা