খেলা
এশিয়ান স্কুল দাবায় 

স্বর্ণ জিতলেন বাংলাদেশের খুশবু

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের মধ্যে এবার অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত এশিয়ান অনলাইন স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ। এখানে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু।

অনূর্ধ্ব-৯ বালিকা বিভাগের নবম রাউন্ডের খেলা শেষে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী খুশবু এবং ইরানের সানা শাদানপুরের সমান ৮ পয়েন্ট হয়।

যুগ্মভাবে দুইজন পয়েন্ট তালিকায় শীর্ষে ছিলেন। পয়েন্ট সমান হওয়ায় বিজয়ী নির্ধারণ করা হয় দুইজনের মুখোমুখি ফলাফলের ভিত্তিতে। সেখানে খুশবু জেতায় তিনি পেয়েছেন স্বর্ণ।

বালিকা অনূর্ধ্ব-১৭ গ্রুপে মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নওরিন ফাতেমা তোয়া ৩ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-১৩ গ্রুপে ইশরাত জাহান দিবা ৫ পয়েন্ট, আলিজা নুশাইবা ইসলাম ৪ পয়েন্ট, ওয়াদিফা আহমেদ সাড়ে ৪ পয়েন্ট ও ফাতিহা ইয়ানুন দিয়া এবং সৈয়দা নুশাইবা মাহমুদ ১ পয়েন্ট করে পেয়েছেন।

বালিকা অনূর্ধ্ব-১৫ গ্রুপে সপ্তর্ষি রহমান ৩ পয়েন্ট, নুশরাত জাহান আলো ৪ পয়েন্ট ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা সাড়ে ৩ পয়েন্ট করে, বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে নীলাভা চৌধুরী সাড়ে ৬ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-৯ গ্রুপে জুনাইরা রহমান ৩ পয়েন্ট অর্জন করেছেন। বালিকা অনূর্ধ্ব-৭ গ্রুপে আরিসা হোসেন তুবা ৩ পয়েন্ট অর্জন করেছেন।

এশিয়ার ২৪ দেশের ৩৬১ জন বিভিন্ন বয়সের ক্যাটাগরিতে বালিকা বিভাগে অংশগ্রহণ করছে এই চ্যাম্পিয়নশিপে। আন্তর্জাতিক অর্গানাইজার, ফিদে ইন্সট্রাক্টর ও মহিলা ফিদেমাস্টার মাহমুদা হক চৌধুরী মলি বাংলাদেশ দলের হেড অব ডেলিগেটের দায়িত্ব পালন করেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা