খেলা

ফের শুরু হচ্ছে আইপিএল, চূড়ান্ত সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে গড়াবে জমজমাট ফ্রাঞ্চাইচি টুর্নামেন্টটির বাকি অংশ।

রোববার (২৫ জুলাই) বিসিসিআইয়ের এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়- দুপুর ও রাত মিলিয়ে দিনে দুটি করে ম্যাচ হবে সাত দিন। দুপুরের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় এবং পরের ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। এভাবে ২৭ দিনে তিন ভেন্যু দুবাই, শারজাহ ও আবুধাবিতে ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

৩১ ম্যাচের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৩টি, শারজাহতে হবে ১০টি এবং বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে।

১০ অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রথম কোয়ালিফায়ার ও ১৫ অক্টোবরের ফাইনাল ম্যাচ হবে দুবাইয়ে।

শারজাহতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার (১১ অক্টোবর) ও এলিমিনেটর ম্যাচ (১৩ অক্টোবর)।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

দুই অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের কর...

পদ্মায় ৩০ হাজার মিটার কারেন্টজাল জাল জব্দ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে...

নানা আয়োজনে ‘শুভাকাশ ইশারা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলোচনা,পুরস্কার বিতরণ, যাদুসহ নানা আয়োজনের মধ্য দি...

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা