খেলা

সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন  

নিজস্ব প্রতিবেদক: পাঁচ ইউকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ জুলাই) রাতে পৃথক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।

সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ ও শামিম হোসেনের ব্যাটিং নৈপুণ্যে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ, টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারায়। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল।
এই জয়ে ৪৯ বলে ৬৮ রান করেন সৌম্য সরকার। ২৮ বলে ৩৪ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ দিকে মাত্র ১৫ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন শামিম হোসেন পাটোয়ারী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা