খেলা
টোকিও অলিম্পিক

সোনা-রূপা দুই ১৩ বছরের কিশোরীর

ক্রীড়া ডেস্ক: রায়সা লেয়াল যখন স্কেটবোর্ড নিয়ে নিজের ট্রিক রাউন্ডের শেষ ধাপে নামছেন, তার আগেই নিশ্চিত ছিল, ১৩ বছর বয়সের এই কিশোরী ব্রাজিলকে কোনো একটা পদক এনে দিচ্ছেন। কোন পদক, সেটাই ছিল দেখার। কিন্তু ১৪.৬৪ স্কোর নিয়ে নামা লেয়াল কারিকুরির পথে একটা ধাক্কা খেলেন, আর এর মানে এই ধাপে তিনি কোনো পয়েন্ট পাচ্ছেন না। তাতেই নিশ্চিত হয়ে গেল, তাঁর চেয়ে স্কোরে এগিয়ে থাকা জাপানের ১৩ বছর বয়সী মোমিজি নিশিয়াকে ধরা হচ্ছে না লেয়ালের।

নিশিয়া এরপর নিজের শেষ কারিকুরি ঠিকঠাকভাবেই শেষ করলেন। অন্য স্কেটার আর সাংবাদিকদের করতালির মধ্যে মুখে চওড়া হাসি নিয়ে ফিরলেন কোচের কাছে। শেষ করলেন ১৫.২৬ স্কোর নিয়ে। নিশিয়া জানতেন, সোনার পদক আর তাঁর মধ্যে তখন শুধু ব্যবধান হয়ে দাঁড়িয়ে তাঁরই স্বদেশি ফুনা নাকাইয়ামা।

শেষ ট্রিকে নামার আগে নাকাইয়ামার স্কোর ছিল ১৪.৪৯, কিন্তু তিনিও লেয়ালের মতো ভুল করলেন। কোনো পয়েন্ট পেলেন না শেষ ধাপে। সোনা ও ব্রোঞ্জ তাই জিতলেন জাপানের দুই কিশোরী নিশিয়া ও নাকাইয়ামা, রূপা ব্রাজিলের লেয়ালের।

নিশিয়া আর লেয়ালের বয়স তো মাত্র ১৩, নাকাইয়ামাও মাত্র ১৬ বছর বয়সী। এবারই অলিম্পিকে অভিষিক্ত স্কেটবোর্ডিং খেলা দিয়ে অলিম্পিক ইতিহাসের সবচেয়ে কম বয়সী পোডিয়ামের দেখাই কি মিলল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা