খেলা

অলিম্পিয়ান সাঁতারু এখন ভলিবলে!

নিজস্ব প্রতিবেদক: একমাত্র বাংলাদেশি ক্রীড়াবিদ টানা তিন অলিম্পিকে খেলেছেন তিনি। বাংলাদেশ ক্রীড়াঙ্গনে বিশেষ কীর্তি রয়েছে তার। তিনি সাতারু ডলি আক্তার। টানা তিন অলিম্পিক খেলায় তার পরিচয় ছিলো সাঁতারু হিসাবে। তবে এখন তার নতুন পরিচয় ভলিবল খেলোয়াড়।

নতুন পরিচয়েও বেশ স্বাচ্ছন্দ্য রাজবাড়ীর এই মেয়ের, ‘সাঁতারু ডলিই আমার মূল পরিচয়। সাঁতার আমার ধ্যান জ্ঞান ছিল। আর ভলিবল নেশা। সাঁতারের পাশাপাশি আমি ভলিবল খেলতাম। ২০১৬ সালের দিকে সাঁতার ছাড়ার পর পুরোপুরি ভলিবলে সময় দিচ্ছি।’

ভলিবলে জাতীয় দলেও খেলেছেন ইতোমধ্যে। ২০১৯ কাঠমান্ডু সাফে বাংলাদেশ ভলিবল দলের প্রতিনিধিত্ব করেছেন।

সত্তর আশির দশকে আব্দুস সাদেক, কাওসার আলী, প্রতাপ শঙ্কর হাজরারা ফুটবল হকি দুটোতেই দেশের প্রতিনিধিত্ব করেছেন। হাল আমলে পুরুষদের উভয় ডিসিপ্লিনে অংশগ্রহণ কম হলেও কয়েকজন নারী ক্রীড়াবিদ রয়েছেন যারা দুটো ডিসিপ্লিনে দেশকে প্রতিনিধিত্ব করেছেন।

বছর পাঁচেক আগে সাঁতারকে বিদায় জানালেও ডলির সাঁতারের কীর্তি শুধু সাঁতারেই বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে দিয়েছে বিশেষ স্থান। ২০০০ সালে সিডনি অলিম্পিকে সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে অংশগ্রহণ করেন ডলি। তার মাত্র ১৫ বছর বয়সে অলিম্পিকে অংশগ্রহণ এখনো বাংলাদেশের সর্বকনিষ্ঠ অলিম্পিয়ানের রেকর্ড।

সিডনির পর বেইজিং অলিম্পিকেও খেলেছেন বৃহত্তর ফরিদপুরের এই মেয়ে। টানা তিন অলিম্পিক খেলার কীর্তি নেই কোনো বাংলাদেশি ক্রীড়াবিদের।

এই অর্জন এখনো তাকে রেখেছে সবার স্মরণে, ‘বাংলাদেশ থেকে তো অলিম্পিকে পদক পাওয়ার আশা তখন ছিল না। এরপরও ২০০৪ এথেন্স অলিম্পিকে আমি আমার হিটে প্রথম হয়েছিলাম। সেটা খুব স্মরণীয় আমার জন্য। অলিম্পিক আসলে মানুষ আমাকে স্মরণ করে তখন নিজের মধ্যে ভিন্ন ভালোলাগা কাজ করে’ -বলেন ডলি। তিনি তিনবার অলিম্পিক খেললেও দেশের পতাকা বহনের সুযোগ পাননি। ২০১২ লন্ডন গেমসে সাঁতারু মাহফিজুর রহমান সাগর অবশ্য পতাকা বহনের গৌরব অর্জন করেন।

অলিম্পিকে অংশ নেয়া ছাড়াও সাফে রয়েছে একাধিক পদক। জাতীয় পর্যায়ে রয়েছে অসংখ্য রেকর্ড। ক্রীড়াঙ্গনের অনেকের ধারণা কিছুটা অভিমানেই সাঁতার ছেড়েছেন ডলি। তবে তার কন্ঠে কোনো অভিমান আক্ষেপ শোনা গেল না, ‘সাফে স্বর্ণ পাইনি। এটা একটু অপূর্ণতা রয়েছে। সাঁতার আমাকে অনেক দিয়েছে। অলিম্পিকে তিন বার অংশগ্রহণ যেমন রেকর্ড, তেমনি ৮ম বাংলাদেশ গেমসে রেকর্ড সহ নয় স্বর্ণ জয়ের কৃতিত্ব এখনো আমার দখলে।’

বয়স চল্লিশের কাছাকাছি হলেও ভলিবল ভালোই উপভোগ করছেন। আরো কয়েক বছর ভলিবল খেলতে চান, ‘এখনো ফিট ও ফর্মে রয়েছি। যত দিন পারি খেলে যাব।’

সাঁতার ছেড়ে ভলিবলে মনোযোগ দিলেও এখনো নিজের সংসার শুরু করেননি ডলি। ভলিবল ক্যারিয়ার শেষ করেই এ নিয়ে ভাবতে চান, ‘এখনো খেলার মধ্যেই আছি। খেলোয়াড়ী জীবন শেষ করেই এটা নিয়ে ভাবব।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা