খেলা

স্বর্ণ জয়ে এগিয়ে জাপান

ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিকের তৃতীয় দিনে এসে সোনা জয়ের দৌড়ে এগিয়ে আছে স্বাগতিক জাপান। দেশটি পেয়েছে মোট আটটি স্বর্ণ। যুক্তরাষ্ট্র সাতটি ও চীন ছয়টি স্বর্ণ পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। তবে সব মিলিয়ে জাপান ও যুক্তরাষ্ট্রের পদক সমান।

প্রথম দিন সোনা জিততে না পারা যুক্তরাষ্ট্র এখন ফেঞ্চিংয়ে একটি, শুটিংয়ে তিনটি, সাঁতারে দুইটি, তায়কোয়ান্দোতে একটি সোনা জিতেছে। অন্যদিকে তৃতীয় দিনে একটিও সোনা জিততে পারেনি চীন।

দ্বিতীয় দিনে পাঁচ সোনা থাকা জাপান তৃতীয় দিনে জিতেছে আরও তিনটি। এতে তারা পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র ও চীনকে। আট সোনার সঙ্গে তিন রৌপ্য ও তিন ব্রোঞ্জ পদক নিয়ে এখন পদক তালিকায় সবার উপরে আছে স্বাগতিকরা।

সাত সোনার সঙ্গে তিন রৌপ্য ও চার ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। তিনে থাকা চীনের সোনা ছয়টি, রৌপ্য পাঁচ ও ব্রোঞ্জ সাতটি। চার সোনাসহ ১২ পদক নিয়ে তালিকার চারে রাশিয়া ও তিন সোনাসহ সাত পদক নিয়ে পাঁচে আছে যুক্তরাজ্য।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা