খেলা

জিম্বাবুয়ে যেতেই হবে সিনিয়রদের

ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কার সঙ্গে খেলা শেষ হতে না হতেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নেমেছেন খেলোয়াড়রা। চলমান এ লিগ শেষ হতেই ধরতে হবে জিম্বাবুয়ের বিমান। সব মিলিয়ে দারুণ ব্যস্ততার মধ্যে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

জানা গেছে, কয়েকদিনের ফুসরত পেতে জিম্বাবুয়ে সিরিজে সিনিয়র কয়েকজন ক্রিকেটার ছুটি নিতে চান। তবে এ ছুটির পক্ষে কোনও ভাবনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

শনিবার (৫ জুন) মিরপুরে সাংবাদিকদের প্রশ্নে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, নিজেদের মাটিতে জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ নয়। বাংলাদেশের মাটিতে হলে তুলনামূলক সহজ বলতাম। ওখানে তারা কখনোই সহজ প্রতিপক্ষ না। আমি কোনভাবেই ছুটির সঙ্গে একমত না।

রাজ্জাক বলেন, আমি এখনো জানি না কেউ বলছে যে সে থাকতে পারবে না। এখনো কেউ বলেনি।

রাজ্জাক জানালেন, সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে ছুটি না পেলেও ম্যাচের গুরুত্ব বুঝে বিশ্রাম দেওয়া হবে ক্রিকেটারদের। রাজ্জাকের বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এখন জৈব সুরক্ষা বলয়ে থাকা। যারা জাতীয় দলে নিয়মিত, তাদের কথা একটু মনযোগ দিয়ে চিন্তা করেন, তারা কতদিন বাইরে। হিসেব করে দেখেন আসলেই কঠিন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা