খেলা
বিশ্বকাপ বাছাই

ব্রাজিলের ঝড়ে উড়ে গেলো ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখল ব্রাজিল। সবশেষ ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে জিতল তিতের দল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার সকালে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেন রিচারলিসন ও নেইমার।

ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ করে জাতীয় দলে ফিরতেই জাদুকরী পারফরম্যান্স উপহার দিয়েছেন নেইমার। ব্রাজিলের জয়ে একটি গোল করেছেন তিনি, অন্যটি করিয়েছেন রিচার্লিসনকে দিয়ে। যেখানে বড় অবদান ছিল নেইমারেরই।

ব্রাজিলের স্তাদে বেইরা রিও'তে গোল পেতে ঘাম ছুটে যায় স্বাগতিকদের। প্রথমার্ধ থাকে গোলশূন্য। ঘরের মাঠে গোল পেতে এতটা বেগ পেতে হবে ব্রাজিলকে তা কেউ ভাবেনি। ৬৫ মিনিটের মাথায় এসে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। দ্বিতীয় গোলটি আসে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে। গোলটি করেন নেইমার।

বিশ্বকাপ বাছাইয়ে এবার সবাইকে ছাড়িয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। বাছাইয়ের পাঁচ ম্যাচের পাঁচটিতে জয়ে উড়ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে তিতে বাহিনী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা