খেলা

ব্রাজিলে কোপা আমেরিকা, অসন্তুষ্ট নেইমাররা

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার ইতিহাসে প্রথমবার দুটি দেশে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আয়োজকের মর্যাদা হারায় কলম্বিয়া। সপ্তাহখানেক পর কনমেবল জানায়, করোনা সংক্রমণের হার বাড়ায় আর্জেন্টিনাতেও হচ্ছে না মহাদেশের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা। শেষ সময়ে এসে ব্রাজিলকে টানা দ্বিতীয় আসরের আয়োজক ঘোষণা করে তারা। এই সিদ্ধান্তে খুশিই হওয়ার কথা গতবারের চ্যাম্পিয়নদের। কিন্তু ব্রাজিল কোচ তিতে জানালেন ভিন্ন কথা।

ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলার আগের সংবাদ সম্মেলনে দেখা যায়নি ব্রাজিল অধিনায়ক কাসেমিরোকে। তিতে জানালেন, শেষ সময়ে কোপা ব্রাজিলে নেওয়ায় অসন্তুষ্ট অধিনায়ক ও তার খেলোয়াড়রা। এজন্য সংবাদ সম্মেলনে মুখটি দেখাননি কাসেমিরো। কনফেডারেশনের প্রেসিডেন্ট রজারিও কাবোকলোর সঙ্গে কথা বলেছেন দলের খেলোয়াড়রা। ‘উপযুক্ত সময়ে’ প্রকাশ্যে বিষয়টি নিয়ে নিজেদের মতামত জানাবেন তারা।

এমনকি ব্রাজিল কোপায় অংশ নিতে চায় না বলেও কানাকানি হচ্ছে। এ বিষয়ে তিতে বলেছেন, ‘তাদের একটা মতামত আছে, প্রেসিডেন্টকে তারা তা জানিয়েছে এবং উপযুক্ত সময়ে সবার সামনে তা তুলে ধরা হবে। আজ আমাদের অধিনায়ক কাসেমিরো এজন্যই আসেনি।’

কোপা শুরুর ৯ দিন আগে ব্রাজিলকে আয়োজক ঘোষণার পর থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ব্রাজিল খেলোয়াড়, নির্বাহী কর্মকর্তা ও কোচিং স্টাফরা। তিতে যোগ করেছেন, ‘আমরা আমাদের খেলোয়াড়দের শুধু ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের দিকে মনোযোগ দিতে বলেছি। আমাদের এখন একটাই লক্ষ্য ভালো খেলে ইকুয়েডরকে হারানো। আমরা জানি দুই রাউন্ড শেষে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আমি প্রশ্ন এড়িয়ে যাচ্ছি না। কোপা আমেরিকা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কালকের ম্যাচ।’

করোনা মহামারিতে এ পর্যন্ত ব্রাজিলে ৪ লাখ ৭০ হাজারের মতো মানুষ মারা গেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চলতি মাসে তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে। ধারণা করা হচ্ছে, এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেও ব্রাজিলকে আয়োজক করায় অসন্তোষ সেলেসাও ক্যাম্পে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা