খেলা

ক্রীড়াখাতে ৫ বছরের মধ্যে সবচেয়ে কম বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে মোট ১ হাজার ১২২ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে এই মন্ত্রণালয়ের জন্য বাজেট ধরা হয়েছিল মোট ১ হাজার ৪৭৮ কোটি টাকা।

দেশের ক্রীড়াঙ্গনে বাজেট কমেছে এবার। দেশের যুব ও ক্রীড়া উন্নয়নে বিদায়ী অর্থবছরের থেকে বাজেট কমেছে ৩৫৬ কোটি টাকা। গত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম বরাদ্দ পেল দেশের ক্রীড়াঙ্গন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে মোট ১ হাজার ১২২ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে এই মন্ত্রণালয়ের জন্য বাজেট ধরা হয়েছিল মোট ১ হাজার ৪৭৮ কোটি টাকা।

এবার পরিচালন খাতে বিদায়ী বছরের থেকে বরাদ্দ কমেছে। পরিচালন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৮২ কোটি টাকা। বিদায়ী বছরে পরিচালন খাতে বরাদ্দ ছিল ১ হাজার ২৪৫ কোটি টাকা।

উন্নয়ন খাতে এবার বরাদ্দ বেড়েছে। পরিচালন খাতে বাজেট কমিয়ে উন্নয়ন খাতে বাজেট ধরা হয়েছে ২৮০ কোটি টাকা।

বিদায়ী বছরে বাজেট ছিল ২৩৭ কোটি টাকা। উন্নয়ন খাতে বাজেট বেড়েছে ৪৩ কোটি টাকা।

গত পাঁচ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে ক্রীড়াঙ্গন। ২০২০-২১ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ধরা হয় মোট ১ হাজার ৪৭৮ কোটি টাকা, ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৪৮৫ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ১৪ লাখ টাকা ও ২০১৭-১৮ অর্থবছরে বাজেট প্রস্তাব করা হয়েছিল ১ হাজার ৩৮৭ কোটি ১৫ লাখ টাকা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা