খেলা

বাংলাদেশের মুখোমুখি আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক : ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে মাঠে নামবে বাংলাদেশ। সে লড়াইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়। আফগানদের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পাওয়ার টার্গেট ক্যাপ্টেন জামাল ভূঁইয়ার।

বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচ বাকি বাংলাদেশের, করোনার হানায় কয়েক দফা ম্যাচ পেছানোর পর হোম প্রিভিলেজ হাতছাড়া হয়েছে জামাল ভূঁইয়াদের। সেন্ট্রাল ভেন্যু কাতারে বাছাই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত এএফসির। বাকি তিন ম্যাচের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান।

চোটের কারণে দলে নেই নাবীব নেওয়াজ জীবন, সাদ উদ্দিন। একই কারণে ক্যাম্পেই যোগদিতে পারেননি বিশ্বনাথ। করোনাক্রান্ত হয়ে বাদ পড়েছেন মাহবুবুর রহমান সুফিলও। করোনা নেগেটিভ হয়ে পরে কাতারে দলের সাথে যোগ দিয়েছেন ইব্রাহিম। জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে ফিনল্যান্ড প্রিমিয়ার লিগে খেলা তারিক কাজির। আফগানদের রুখে দিয়ে পুরো তিন পয়েন্ট যোগ করার টার্গেট ক্যাপ্টেন জামাল ভূইয়ার।

ঘরের মাঠে কয়েক সপ্তাহের অনুশীলন। কাতারের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া আর নিজেদের যাচাইয়ে বিদেশি কোনও দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। মে'র শেষ সপ্তাহে কাতারে পৌঁছে যায় জামাল ভূঁইয়ারা। কাতারের তীব্র গরমে চলে জেমির ছেলেদের অনুশীলন। স্কিল ট্রেনিংয়ের সাথে ম্যাচ প্র্যাকটিস সম্পন্ন করে বিপলু আহমেদ, তপু বর্মণরা। ছেলেরা ম্যাচের কোনও সুযোগ মিস করবেনা আর রক্ষণ আগলে খেলবে, কোচ সে মন্ত্রই বুঝিয়েছেন খেলোয়াড়দের।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল্র কোচ জেমি ডে বলেন, 'আমাদের সামনে বড় একটা ম্যাচ, সেটা খেলতে মুখিয়ে আছি। আমরা জানি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ কঠিন হবে হবে, ওরা অনেক ভালো দল। ওদের দলের অনেক খেলোয়াড় ইউরোপে খেলে। নিঃসন্দেহে দলটা টেকনিক্যালি ভালো।'

আফগানদের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের। কাতারে কয়েকদিনের অনুশীলনে কন্ডিশনের সাথে ভালোই মানিয়ে নিয়েছে লাল-সবুজের ফুটবলাররা। আফগানদের শক্তি-দূর্বলতা খুটিয়ে দেখতে ওদের ম্যাচের ফুটেজ বিশ্লেষণের ক্লাসও করেছে জেমি ডে'র শিষ্যরা। ম্যাচ ডে'তে সেরা পারফরমেন্সটাই চান কোচ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা