খেলা

সিদ্ধান্ত পরিবর্তন, ডিপিএল চলবে 

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল খেলা বন্ধ নয়, ফের মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ এবং চলবে ৫ জুন পর্যন্ত একটানা চারদিন। এর আগে বৃষ্টিপাত এবং প্রতিকূল আবহাওয়ার জন্য দুই দিনের জন্য প্রিমিয়ার লিগ বন্ধ ঘোষণা করা হয়। পরে কয়েক ঘণ্টার মধ্যেই আবারো সিদ্ধান্তে পরিবর্তন এসেছে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জলাবদ্ধতার কারণে আপাতত বিকেএসপির দুই মাঠে খেলা হবে না। ক্লাবগুলোর সঙ্গে কথা বলে তাই বুধবার থেকে শনিবার পর্যন্ত সব খেলা মিরপুরে নিয়ে আসা হয়েছে।

এভাবে প্রথম দিন মানে ২ জুন তিনটি আর ৩ জুন তিনটিসহ মোট ৬ ম্যাচ অর্থাৎ দ্বিতীয় রাউন্ড শেষ করা হবে। তারপর একদিন বিরতি না দিয়ে আবার ৪ ও ৫ জুন তিনটি করে তৃতীয় রাউন্ড সম্পন্ন করা হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টার শেষ ম্যাচটি হবে পুরো ফ্লাডলাইটের আলোয়।

আগামীকাল(বুধবার) সকাল ৯টায় প্রাইম দোলেশ্বর বনাম খেলাঘর, দুপুর ১টা ৩০ মিনিটে শেখ জামাল ধানমন্ডি-গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং সন্ধ্যা ৬টায় প্রাইম ব্যাংক-শাইনপুকুর পরস্পরের বিপক্ষে মাঠে নামবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা