বার্সেলোনায় মেসির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন আগুয়েরো
খেলা

এলো আনুষ্ঠানিক ঘোষণা, আগুয়েরো এখন বার্সার

আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরো ২ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন। সোমবার (৩১ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই ফ্রি ট্রান্সফারে আনুষ্ঠানিকভাবে কাম্প নউয়ে যোগ দেবেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

চুক্তি অনুযায়ী, বার্সেলোনায় ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত থাকবেন আগুয়েরো। গত ১ দশক সিটিতে কাটানো এ খেলোয়াড়ের বাইআউট ক্লজ ধরা হয়েছে ১০ কোটি ইউরো।

আগুয়েরো এবারের মৌসুম শেষে সিটি অধ্যায়ের ইতি টানার ঘোষণা দেন আগেই। সম্প্রতি ইংল্যান্ডের সংবাদমাধ্যমে বলা হয়, দুই বছরের চুক্তিতে তিনি বার্সেলোনায় যোগ দিচ্ছেন। পরে সিটির কোচ পেপ গুয়ার্দিওলাও বলেন, কাম্প নউয়ের ক্লাবটিতে যাওয়ার ‘কাছাকাছি’ আছেন আগুয়েরো। তখনই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল তার বার্সেলোনায় যাওয়া। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।

সিটির হয়ে সবসময়ের সর্বোচ্চ গোলদাতা আগুয়েরো। বিদেশি খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার ঝুলিতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা