খেলা

আর্জেন্টিনায় হচ্ছে না এবারের কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক : শঙ্কা ছিল আগে থেকেই। অবশেষে সত্যি হলো সেটাই। আগামী ‌১৩ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে কোপা আমেরিকা। এবারের আসরটি হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়। তারা স্বাগতিক হচ্ছে না বলে নিশ্চিত করে জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

গত কয়েকদিন ধরে চলে আসা জল্পনার অবসান হলো এই ঘোষণায়। এবারের কোপা যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে আগেই স্বাগতিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর শোনা যাচ্ছিল, এককভাবেই কোপা আয়োজন করতে পারে আর্জেন্টিনা।

কিন্তু সোমবার আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কনমেবল জানিয়েছে, আর্জেন্টিনায়ও হচ্ছে না এবারের কোপা। মূলত করোনাভাইরাসের কারণে দেশটিতে বর্তমানে চলছে নানা বিধিনিষেধ। বন্ধ রয়েছে ফুটবল ম্যাচ আয়োজনও। এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কনমেবল।

এই দুই দেশের বদলে কে হবে এবারের কোপা আমেরিকার স্বাগতিক? সেটি এখনো নিশ্চিত করে জানায়নি দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে শোনা যাচ্ছে চিলি এমনিক যুক্তরাষ্ট্রেও কোপা আয়োজন হতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জ...

খামেনির জানাজায় প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের...

ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহ...

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের...

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন

দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে আন্তর্জাতিক ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা