খেলা

দ্বিতীয় দিনেও বৃষ্টির বাগড়া, ডিপিএলের ম্যাচ স্থগিত

ক্রীড়া প্রতিবেদক : ভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার এ দুই দিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে ছয়টি ম্যাচ হওয়ার কথা ছিল।

এ বিষওয় প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএম দুপুরের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে।

ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার এ টুর্নামেন্টের প্রথম দিন সোমবারে বৃষ্টি বাগড়া দেয়। এদিন বৃষ্টির কারণে পরিত্যক্ত করা হয় দুইটি ম্যাচ। এছাড়া অন্য ম্যাচগুলোতেও ছিল বৃষ্টির বাগড়া।

সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন জানান, প্রথমদিনের মতো আজকের ম্যাচগুলো বাতিল হবে না। বরং দুইদিনের জন্য লিগ স্থগিত করা হয়েছে। আগামী ৩ জুন ফের দ্বিতীয় রাউন্ডের সূচি মোতাবেকই মাঠে গড়াবে খেলা।

মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে সকাল ৯টা থেকে মিরপুরে হওয়ার কথা ছিল খেলাঘর সমাজকল্যাণ সমিতি ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ। পরে দুপুর ১টায় ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ ধানমন্ডি লিমিটেডের মধ্যকার ম্যাচ। এখন ভারী বর্ষণের কারণে লিগ স্থগিত হওয়ায় আগামী ৩ জুন হবে এ ম্যাচগুলো। এর আগে গত বছর মার্চ মাসে এক রাউন্ড খেলার পর করোনাভাইরাসের মহামারিতে আটকে যায় ডিপিএল।

সান নিউজ/এমএইচ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা