খেলা

পেলের দেশে হবে কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে ম্যারাডোনার দেশ আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা ২০২১। নতুন স্বাগতিক হিসেবে পেলের দেশ ব্রাজিলকে খুঁজে নিয়েছে কনমেবল। কোপার আসর বাতিল করার কয়েক ঘণ্টার মধ্যে এ ঘোষণা দেয় কনমেবল।

করোনার কারণে এক বছর পিছিয়ে যাওয়া কোপা আমেরিকা হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনায়। কিন্তু কলম্বিয়ায় গৃহযুদ্ধ চলায় দেশটি আয়োজক তালিকা থেকে বাদ পড়ে। সবগুলো ম্যাচ আর্জেন্টিনায় আয়োজনের প্রস্তাব দেয় কনমেবল। কিন্তু আর্জেন্টিনায় এখন করোনার ভয়াবহ সংক্রমণ চলছে। ফলে তারা কোপা আয়োজনে আগ্রহী নয়। তাই ঝুলে গিয়েছিল টুর্নামেন্টটির ভাগ্য। প্রতিযোগিতার ১৪ দিন আগে আয়োজক দেশ থেকে টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় ছিল টুর্নামেন্টের ভবিষ্যৎ। তবে এবার ব্রাজিলে নির্ধারিত সময়েই বসবে কোপার আসর। ১৩ জুন থেকে শুরু হয়ে চলবে ১০ জুলাই পর্যন্ত।

এর আগে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ২০২১ কোপা আমেরিকার আয়োজক হওয়ার ইচ্ছা জানিয়ে আবেদন করেছিল দেশটির সরকারের কাছে। সেই আবেদনে মিলেছে সবুজ সংকেত। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ব্রাজিলে বসবে প্রতিযোগিতাটির পরের আসর।

জানা গেছে, আর্থিক ক্ষতির কারণেই মরিয়া হয়ে কোপার আয়োজন করছে কনমেবল। এ পর্যন্ত পাঁচটি কোপা আমেরিকার আসর আয়োজন করেছে ব্রাজিল এবং তারা সবকটিতেই শিরোপা জিতেছে।

অবশ্য ব্রাজিলেও ভয়ানক করোনা সংক্রমণ চলছে। এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়ে সাড়ে চার লাখের বেশি মানুষ মারা গেছে। দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে ব্রাজিল এখন বিশ্বে দ্বিতীয় আর ল্যাটিন আমেরিকায় প্রথম।

সান নিউজ/এমএইচ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা