খেলা

স্পেন-পর্তুগালের গোলশূন্য রোমাঞ্চ

সান নিউজ ডেস্ক: আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে উত্তেজনা ছড়িয়েছে স্পেন-পর্তুগাল। কিন্তু ব্যবধান গড়তে পারেননি কেউ। ড্রতে শেষ হয়েছে ইউরোর বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নদের লড়াই।

শুক্রবার (৪ জুন) মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় রাতে স্পেন ও পর্তুগালের লড়াই গোলশূন্য ড্র হয়েছে। স্পেনে এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে ছিল দর্শক। আতলেতিকো মাদ্রিদের মাঠে হাজার ১৫ দর্শক দেখলেন প্রাণবন্ত লড়াই।

২৩তম মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠান জোসে ফন্তে। কিন্তু পাউ তরেসকে ফাউল করায় গোল দেননি রেফারি। খানিক পর সুযোগ আসে ক্রিস্তিয়ানো রোনালদোর সামনে। তার শট যায় সরাসরি স্পেনের গোলরক্ষক বরাবর।

শুরুতে কিছুটা সংগ্রাম করা স্পেন ছন্দ খুঁজে পায় দ্বিতীয়ার্ধে। আলভারো মোরাতা ও পাবলো সারাবিয়ার ব্যর্থতায় জালের দেখা পায়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

৫০তম মিনিটে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন মোরাতা। চার মিনিট পর লক্ষ্যভ্রষ্ট শট নেন ইউভেন্তুসের এই স্ট্রাইকার।

৫৮তম মিনিটে স্বাগতিকদের হতাশা বাড়ান সারাবিয়া। অনেকটা ফাঁকা জাল পেয়েও কাছ থেকে উড়িয়ে মেরে হতাশ করেন পিএসজির এই ফরোয়ার্ড। খানিক পর লক্ষ্যভ্রষ্ট হেডে পর্তুগালকে হতাশ করেন রোনালদো।

শেষের দিকে গোলের জন্য দারুণ চেষ্টা করলেও সফল হয়নি স্পেন। ৮৮তম মিনিটে খুব কাছ থেকে ফেররান তরেসের শট ঠেকিয়ে ইউরো চ্যাম্পিয়নদের ত্রাতা গোলরক্ষক রুই পাত্রিসিও। যোগ করা সময়ে মোরাতার শট ব্যর্থ হয় ক্রসবারে লেগে।

একই দিন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম ১-১ ড্র করে গ্রিসের বিপক্ষে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা