খেলা

ড্র করেও খুশি মেসি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। সেটা আবার চিলির বিপক্ষে। ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারেনি লিওনেল মেসির দল। বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে না পারায় ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আলবিসেলেস্তেদের।

ম্যাচের ২৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছিলেন মেসি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ১২ মিনিট পরই সেই গোল শোধ করে দেয় চিলি। অ্যালেক্সিজ সানচেজ ফেরান সমতা।

ম্যাচের শেষভাগে এসে মেসি বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু আর্জেন্টিনার জয়ে বাধা হয়ে দাঁড়ান চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো।

মেসির একটি ফ্রি-কিক আবার তাকে পরাস্ত করলেও আটকে যায় ক্রসবারে।

সবমিলিয়ে আর্জেন্টিনার জন্য হতাশার এক ম্যাচই ছিল বলা যায়। কিন্তু হতাশ নন মেসি। তিনি বরং এই ড্রয়ে খুশি। কারণটাও ব্যাখ্যা করলেন আর্জেন্টাইন খুদেরাজ।

ম্যাচের পর মেসি বলেন, ‘আমরা দীর্ঘদিন একসঙ্গে খেলিনি। ফিরে আসাটা সহজ ছিল না। তবে আমার মনে হয়, ম্যাচের অনেকগুলো মুহূর্তে আমরা ভালোই খেলেছি। আমরা হয়তো জিততে পারিনি, তবু ফল নিয়ে আমি খুশি। একটু একটু করে আমাদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।’

শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি ঝরে পড়লো কোচ লিওনেল স্কালোনির কণ্ঠেও। তিনি বলেন, ‘বিশ্বকাপ বাছাইপর্বটা বেশ জটিল, প্রতিপক্ষরা বেশ কঠিন। তবে আমার মনে হয়েছে এই ম্যাচে আমরাই সেই দল ছিলাম, যারা সবসময়ই জেতার চেষ্টা করেছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা