খেলা

‘টেনিস সুন্দরী’গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মতো এবার টেনিসেও ম্যাচ ফিক্সিংয়ের ছায়া! ফরাসি ওপেনে পাতানো ম্যাচ খেলার অভিযোগ উঠেছে রাশিয়ান টেনিস সুন্দরী ইয়ানা সিজিকোভার বিরুদ্ধে। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

শুক্রবার (০৪ জুন) সিজিকোভার আইনজীবী ফ্রেডেরিক বেলটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন বেলট।

এমন অভিযোগ নিয়ে সিজিকোভা নিজেও অবাক হয়েছেন। টেনিস সুন্দরী সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (০৩ জুন) ডাবলসের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ান জুটি স্টর্ম স্যান্ডার্স ও আজিয়া টমলিয়ানোভিচের কাছে হেরে গেছেন সিজিকোভা। খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই গ্রেপ্তার হন তিনি।

গত বছর ফরাসি ওপেনে ম্যাচ গড়াপেটার অভিযোগ রয়েছে ২৬ বছর বয়সী সিজিকোভার বিরুদ্ধে। প্রথম রাউন্ডের সেই ম্যাচে সিজিকোভা ও আমেরিকার ম্যাডিসন ব্রেঙ্গলে ৬-৭ (৬-৮), ৪-৬ গেমে হেরেছিলেন।

ওই ম্যাচে দ্বিতীয় সেটের পঞ্চম গেমে গড়াপেটা হয়েছিল বলে অনুমান। ২-২ অবস্থায় পঞ্চম গেমে সিজিকোভা সার্ভ করছিলেন। ০-৪০ পয়েন্টে প়ঞ্চম গেম হারেন তিনি।

ওই গেমে দুটি ডাবল ফল্ট করেন। এগুলোর ওপর ভিত্তি করে পুলিশ তদন্ত শুরু করে। প্যারিসে স্বীকৃত যে বেটিং সংস্থা, তারাও ওই ম্যাচে অস্বাভাবিক বাজির দর পড়ার কথা জানায় পুলিশকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা