খেলা

মেসি-গ্রিজম্যানের জোড়া গোলে জয় পেলো বার্সার

স্পোর্টস ডেস্ক : মেসি ও গ্রিজম্যানের জোড়া গোলে দারুণ জয় পেলো বার্সেলোনা। গ্রানাদাকে হারালো ৪-০ গোলে। এ জয়ে লা লিগায় টানা তিন ম্যাচে জয়ের দেখা পেলো কাতালানরা।

গ্রানাদার মাঠ স্তাদিও নুয়েভো লস কার্মেনেসে শেষ সফরটা সুখকর ছিলোনা বার্সেলোনার। হেরেছিলো ২-০ গোলে। এবার প্রতিশোধ তুলে নিতে গ্রানাদার আতিথ্য নেয় কাতালানরা। লা লিগায় শেষ ২ ম্যাচে জয় বার্সাকে পয়েন্ট টেবিলে অনেকটা ওপরে তুলে এনেছে। সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় নিয়ে মাঠে নামে লিওনেল মেসিরা।

ম্যাচে পাওয়া প্রথম সুযোগই কাজে লাগায় বার্সা। ১২ মিনিটে অসাধারণ নৈপুণ্যে অতিথিদের গোলখাতা খোলেন আঁতোয়া গ্রিজম্যান।

এরপরের গোলটি আসে ম্যাচের ৩৫ মিনিটে। এবারো গোল আনন্দে হাসে বার্সা শিবির। গ্রিজম্যানের বাড়ানো বল গোলে রূপ দেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। এ নিয়ে গ্রানাদার বিপক্ষে লিগের ১৩ ম্যাচে ১৬ গোলে সরাসরি ভূমিকা রাখলেন লিও।

প্রথমার্ধ্ব তখন শেষের পথে। কিন্তু আক্রমণে এতটুকু ধার কমেনি বার্সার। ৪২ মিনিটে ফ্রি কিকে দারুণ এক গোল করে কাতালানদের স্কোর ৩-০ করেন আর্জেন্টাইন তারকা মেসি। বিরতির পর ফিরে রক্ষণভাগে কিছুটা মনোযোগী হয়ে ওঠে বার্সা। স্কোর বাড়াতেও সমানতালে চলে আক্রমণ।

অন্যদিকে, বার্সার সামনে দাঁড়াতেই পারছিল না গ্রানাদা। উল্টো ৬৩ মিনিটে আরো একটি গোলের দেখা পায় কোম্যানের দল। ডেমবেলের অ্যাসিস্টে গ্রিজম্যান পূরণ করেন নিজের জোড়া গোল।

৬৫ মিনিটে মেসিকে তুলে কোচ মাঠে নামান ব্রাথওয়েটকে। দেখে মনে হলো কিছুটা অবাকই হয়েছেন লিও।

ম্যাচের ৭৮ মিনিটে ভালেজো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় গ্রানাদা। যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। কিন্তু ১১ জনের দল নিয়ে তার আগেই যে হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো স্বাগতিকদের।

এরপর অবশ্য বার্সাও আর গোলের দেখা পায়নি। ফলে সহজ জয় নিয়েই ঘরে ফেরে কাতালানরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা