খেলা

বঙ্গবন্ধু ম্যারাথন : কাল ঢাকার যেসব এলাকায় বন্ধ থাকবে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর রুট ও আশপাশের এলাকার নিরাপত্তায় এবং যানজট এড়াতে কয়েক দফা নির্দেশনা অনুসরণ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে এই ম্যারাথন। শনিবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।

ম্যারাথনে ২০০ জন দেশি-বিদেশি খেলোয়াড় ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথনে অংশ নেবেন।

মহানগর কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে ম্যারাথন এলাকায় চলাচলরত গাড়িচালক/ব্যবহারকারীদের ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কাল সকাল সাড়ে ছয়টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-১ ও গুলশান-১ হয়ে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে।

দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

কাল ভোররাত সাড়ে চারটা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যান প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ম্যারাথন চলাকালে হাতিরঝিলের অভ্যন্তরে সব ধরনের বাস সার্ভিস বন্ধ থাকবে। আগত দর্শনার্থীরা তাদের যানবাহনকে পার্কিংয়ের নির্দিষ্ট স্থানে রেখে হেঁটে ভেতরে ঢুকবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাতরাস্তা মোড়ের কাছে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সামনে ফিনিক্স রোডে আড়ংয়ের কাছে দুই জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এবং পুলিশ প্লাজার সামনে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্প ট্রাক, ভোগান্তিতে পথচারী 

মাদারীপুরের শিবচরে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ভাবে বালু ও মাটি ব্যবসায়ীদের অবৈ...

কেশবপুরে মধু শিক্ষা নিকেতনের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনত...

চায়না দুয়ারি জালের দাপট, বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ 

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার আশ...

গজারিয়ায় ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায়...

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে আমেরিকা প্রবাসীর উপর হামলা 

মাদারীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা