খেলা

বাংলাদেশে পা রাখার আগেই উইন্ডিজ শিবিরে করোনার হানা

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের আগে প্রথম দফার করোনাভাইরাস পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে। গায়ানার ডানহাতি বোলার রোমারিও শেফার্ড আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী ভাইরাসে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। দলের সঙ্গে বাংলাদেশে আসা হচ্ছে না তার।

শেফার্ড এই সফর থেকে ছিটকে যাওয়ায় তার বদলে নেওয়া হয়েছে কিওন হার্ডিংকে। ২৪ বছর বয়সী এই ফাস্ট বোলার ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যাতে ২৫.১১ গড়ে নিয়েছেন ৫৪ উইকেট। এই সফরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত ১০ তারকা ক্রিকেটার। করোনা আতঙ্কে নাম প্রত্যাহার করে নিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার, কিয়েরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, রোস্টন চেজ, শেল্ড কট্রেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান। ব্যক্তিগত কারণে আসছেন না ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডউরিচ।

এবার করোনার কারণে আরও একজনকে হারালো উইন্ডিজ। তাদের ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, শেফার্ড আইসোলেশনে থাকায় দলের সঙ্গে সফর করতে পারছেন না। বোর্ডের প্রটোকল মেনে গত ২ জানুয়ারি সফরকারী দলের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়, তাতে একজনের পজিটিভ আসে। অন্যদের নেগেটিভ এসেছে।

১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখার আগে বৃহস্পতিবার সর্বশেষ টেস্ট করিয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। ফল হাতে পাওয়ার পর রওনা হবে উইন্ডিজ দল। ২০, ২২ ও ২৫ জানুয়ারি হবে তিন ওয়ানডে। ৩ ও ১১ ফেব্রুয়ারি টেস্ট সিরিজের দুই ম্যাচ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্...

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপাল...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা