খেলা

এসি মিলানকে উড়িয়ে দিলো জুভেন্টাস

আন্তর্জাতিক ক্রিড়া ডেস্ক : ইতালিয়ান সিরি আ লিগে উড়তে থাকা এসি মিলানকে মাটিতে নামালো জুভেন্টাস। ম্যাচের ১৮তম মিনিটে দিবালার পাসে জুভেন্টাসকে এগিয়ে দেন ফেডরিখ চিয়েসা। ৪১ মিনিটের সময় মিলানের পক্ষে গোল করেন ডেভিড কালাব্রিয়া। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

বুধবার ( ৬ জানুয়ারি) রাতে মিলানকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে আধিপত্য বিস্তার করে জুভেন্টাস। ম্যাচের ৬২ মিনিটে দিবালার পাসে আবারো গোল করেন চিয়েসা। ম্যাচের ৭৬ মিনিটে গোল করে জুভেন্টাস ৩-১ গোলে এগিয়ে দেন ওয়েস্টন ম্যাককেনি।

ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। ম্যাচে গোলের দেখা পাননি জুভেন্টাসের পর্তুগিজ তারকা রোনালদো। এ পরাজয়ের পরও শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান।

১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চারে জুভেন্টাস। ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছে ইন্টার মিলান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা