খেলা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ক্ষিপ্ত শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্সে মুখটা আর বন্ধ রাখতে পারলেন না শোয়েব আখতার। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'খ্যাত পাকিস্তানের সাবেক এই পেসার অবশ্য খেলোয়াড়দের দোষ দিচ্ছেন না, ধুয়ে দিয়েছেন স্বদেশি ক্রিকেট বোর্ডকে।

শোয়েবের মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন কেবল সাধারণ মানের ক্রিকেটার বের করে চলেছে। আর এই গড়পড়তা ক্রিকেটাররা খেলছেনও স্কুল লেভেলের ক্রিকেট।

সাবেক এই গতিতারকা টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের রাজনীতি এই বীজ বপন করেছে। একদম সাধারণ মানের খেলোয়াড়দের আনা এবং খেলানোর কাজ তারা করেই যাচ্ছে। ফলে দলটাও সাধারণ এক দল হয়ে গেছে। গড়পড়তা কাজ চালিয়ে যাচ্ছে তারা, ফলও আসছে সাধারণ মানের।’

শোয়েব যোগ করেন, ‘যখনই পাকিস্তান টেস্ট ক্রিকেট খেলবে, তাদের ধুঁকতে দেখা যাবে। তারা স্কুল লেভেলের ক্রিকেট খেলছে আর টিম ম্যানেজম্যান্টও স্কুল লেভেলের ক্রিকেটারই বানাচ্ছে। এখন আবার তারা ম্যানেজম্যান্ট পরিবর্তনের কথা ভাবছে, কিন্তু তারা বদলাবে কবে?’

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা